তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাজ্য, বন্ধ শতাধিক স্কুল
, ০১ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ সাদিস, ১৩৯৩ শামসী সন , ২৩ নভেম্বর, ২০২৫ খ্রি:, ০৮ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
যুক্তরাজ্যজুড়ে গত বৃহস্পতি ও জুমুয়াবার (২০-২১ নভেম্বর) তীব্র শীত ও ভারী তুষারঝড়ে ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে। দেশব্যাপী শত শত স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া বহু এলাকায় ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে।
রাতভর তাপমাত্রা কমে যাওয়ায় আবহাওয়া অফিস একাধিক সতর্কতা জারি করেছে। আবহাওয়া অফিস সতর্ক করে জানিয়েছে, আগামী কয়েক দিনে আরো ‘থান্ডারস্নো‘ আঘাত হানতে পারে। যুক্তরাজ্যের অন্যান্য জায়গায় তুষারপাত ও বরফের জন্য অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে।
বিবিসির খবর অনুযায়ী, উত্তর-পূর্ব স্কটল্যান্ডে ১০০টিরও বেশি স্কুল বন্ধ করে দেয়া হয়েছে। ইংল্যান্ড ও ওয়েলসজুড়ে আরো স্কুল বন্ধের খবর পাওয়া গেছে। পশ্চিম ওয়েলসে রাতভর তুষারপাত ও বরফের কারণে শত শত বাড়ি বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ বলছে, বরফের রাস্তা ও ভারী তুষারপাতের কারণে ভ্রমণ অনিরাপদ হয়ে উঠেছে। আবার অনেক স্কুল বিদ্যুৎ সমস্যার কারণে গরমের ব্যবস্থা চালু রাখতে না পারায় খুলে দেওয়া সম্ভব হয়নি।
যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা বেশ কয়েকটি অঞ্চলে অ্যাম্বার কোল্ড-হেলথ অ্যালার্ট জারি করেছে। এতে ঝুঁকিপূর্ণ মানুষদের জন্য স্বাস্থ্যঝুঁকি বেড়ে যাওয়ার সতর্কতা আরোপ করা হয়েছে। সূত্র: আনাদোলু অ্যাজেন্সি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আল-আকসায় দখলদারদের কর্মকান্ডে সতর্ক করলেন আল-আকসার খতিব
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের বিরুদ্ধে যুদ্ধের কোনো কৌশলই ছিলো না ড্রাম্প সরকারের - মার্কিন কংগ্রেস সদস্য
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘সামরিক যুদ্ধে ব্যর্থ আমেরিকা পরবর্তী পরাজয়ের নাম দিয়েছে অর্থনৈতিক-যুদ্ধ’
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কাশ্মীর নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্য ‘দায়িত্বজ্ঞানহীন’
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চরম দুর্দশা নিয়ে অবশেষে পশ্চিম এশিয়া ছেড়ে পালালো মার্কিন রণতরী
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শক্তিশালী ঝড়ে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্য, ৯ দিন ধরে বিদ্যুৎহীন
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ভেতর থেকে ভেঙে পড়াই ইসরায়েলের পরিণতি’
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বড় যুদ্ধের শঙ্কা, অস্ট্রেলিয়ায় ফের চালু হচ্ছে শতবর্ষী টাংস্টেন খনি
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধে মার্কিন সেনা হতাহতের আসল তথ্য লুকোচুরি, পেন্টাগনে অস্বস্তি
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুদ্ধে আরও মারাত্মক অস্ত্র ব্যবহারের হুমকি ইরানের
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পেরুতে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)