সিরিয়ায় ক্ষমতা দখলের লড়াই:
তুরস্ক ও দখলদার ইসরায়েলের উত্তেজনা বৃদ্ধি
, ১৬ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৮ আশির, ১৩৯২ শামসী সন , ১৭ মার্চ, ২০২৫ খ্রি:, ৩০ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
সিরিয়ায় আসাদের শাসন পতনের পর দেশটির ভবিষ্যৎ ক্ষমতা কাঠামো নিয়ে তুরস্ক ও দখলদার ইসরায়েলের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। আঙ্কারা ও তেলআবিবের এই বিরোধ দীর্ঘদিনের, যা বিভিন্ন আন্তর্জাতিক ঘটনায় প্রকাশ পেয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বহু বছর ধরে দখলদার ইসরায়েলের নীতির কঠোর সমালোচনা করে আসছেন। ২০০৯ সালে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে সন্ত্রাসী ইসরায়েলের তৎকালীন প্রেসিডেন্ট শিমন পেরেসের সঙ্গে তার উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল। ২০২৩ সালের অক্টোবরে গাজায় দখলদার ইসরায়েলের হামলার পর এরদোয়ান আবারও সন্ত্রাসী ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন এবং এটিকে ‘গণহত্যা’ হিসেবে অভিহিত করেন।
সিরিয়ায় তুরস্ক ও সন্ত্রাসী ইসরায়েলের স্বার্থ ভিন্ন। তুরস্ক চায় সিরিয়ার বিদ্রোহীরা ক্ষমতায় থাকুক এবং দেশটি একটি ঐক্যবদ্ধ রাষ্ট্র হিসেবে টিকে থাকুক। কুর্দিদের প্রভাব ঠেকানোও তুরস্কের অন্যতম লক্ষ্য, কারণ আঙ্কারা কুর্দি সংগঠন ওয়াইপিজি ও পিওয়াইডিকে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) অংশ হিসেবে দেখে। অন্যদিকে, দখলদার ইসরায়েল চায় সিরিয়ার ক্ষমতা দুর্বল থাকুক এবং দেশটির ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা বজায় থাকুক। ইসরায়েলি সেনারা আসাদের পতনের পর সিরিয়ার বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়েছে এবং কিছু অংশ দখলও করেছে।
সম্প্রতি সিরিয়ার নতুন প্রেসিডেন্ট তুরস্ক সফরে এসে এরদোয়ানের সঙ্গে বৈঠক করেন, যেখানে সিরিয়ার স্থিতিশীলতা ও পুনর্গঠনের বিষয়ে আলোচনা হয়। তুরস্ক চায় সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে গিয়ে দেশটি অর্থনৈতিকভাবে পুনরুদ্ধার করুক। বিশেষজ্ঞদের মতে, সিরিয়ার অস্থিতিশীলতা তুরস্কেও প্রভাব ফেলতে পারে, কারণ দেশটির সীমান্তবর্তী এলাকাগুলোতে শরণার্থী সংকট এবং নিরাপত্তা হুমকি তৈরি হতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)