তুরস্কে ৯০০ বছরের পুরোনো মাদরাসার সন্ধান
, ৩০ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২২ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২০ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ০৬ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
মধ্য তুরস্কের কায়সারি শহরে নগর সংস্কারকাজ চলাকালে প্রায় ৯০০ বছরের পুরোনো একটি ঐতিহাসিক মাদরাসার সন্ধান পাওয়া গেছে। শহরের ঐতিহাসিক গ্র্যান্ড মসজিদের দক্ষিণাংশে অবস্থিত মালিক মুহম্মদ গাজির মাজারসংলগ্ন এলাকায় সংস্কারকাজ করতে গিয়ে প্রতœতাত্ত্বিক এই নিদর্শনটি আবিষ্কৃত হয়।
গত বৃহস্পতিবার তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কায়সারির মেয়র মামদুহ বুয়ুককিলিচ বলেন, কায়সারি বহু সভ্যতার ইতিহাস ধারণ করে আছে এবং আনাতোলিয়ায় ইসলামের বিস্তারে শহরটির রয়েছে বিশেষ গুরুত্ব। তিনি জানান, নতুন করে আবিষ্কৃত এই মাদরাসা তুরস্কের ইসলামী ঐতিহ্য ও শিক্ষাব্যবস্থার ইতিহাস সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা দেবে।
প্রতœতাত্ত্বিক ও ঐতিহাসিক মূল্য বিবেচনায় আবিষ্কৃত স্থাপনাটি সংরক্ষণ ও গবেষণার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
তিনি বলেন, ‘আমরা সতর্কতার সঙ্গে অর্থপূর্ণ কাজ করছি। এর চারপাশ যখন উন্মুক্ত করা হলো, আমরা বিস্মিত হলাম। মালিক মুহম্মদ গাজির মাজারের কাছেই দ্বীনি স্থাপনার ঐতিহ্যে তৈরি মাদরাসার চিহ্ন যেন আমরা উন্মোচন করলাম।’
দানিশমান্দ বংশীয় শাসক মালিক মুহম্মদ গাজিকে কায়সারি শহরের প্রতিষ্ঠাতা হিসেবে বিবেচনা করা হয়। আনাতোলিয়ায় প্রাথমিক তুর্কি ইসলামি ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তিনি।
কায়সারির মেয়র বলেন, তারা অনুসন্ধান অব্যাহত রেখেছেন এবং এটি সংস্কারের জন্য সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করবেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)