সুইডেনের ন্যাটোতে যোগদান:
তুরস্ককে ভেটো না দেয়ার অনুরোধ
, ১৬ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৭ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ০৬ জুন, ২০২৩ খ্রি:, ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে সুইডেনের অন্তর্ভুক্তির আবেদনে ভেটো না দিতে তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছে ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গ। সামরিক এই জোটটিতে স্টকহোমের সদস্যপদ বিলম্বিত করার আপত্তিগুলো কাটিয়ে উঠতে চলতি মাসে বৈঠকের আগে এই আহ্বান জানালো সে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং তার নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ও গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান হাকান ফিদানের সাথে রোববার ইস্তাম্বুলে সাক্ষাৎ করে ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ।
পরে সে সাংবাদিকদের বলে, ন্যাটোর সদস্য করা হলে তা সুইডেনকে নিরাপদ করবে, একইসঙ্গে এর মাধ্যমে ন্যাটো ও তুরস্ক আরও শক্তিশালী হবে।
স্টলটেনবার্গ আরও বলে, ‘আমি যত তাড়াতাড়ি সম্ভব (ন্যাটোতে) সুইডেনের যোগদান চূড়ান্ত করার অপেক্ষায় রয়েছি।’
আল জাজিরা বলছে, তুরস্ক, সুইডেন এবং ফিনল্যান্ডের কর্মকর্তারা আগামী সপ্তাহে সুইডেনের ন্যাটো সদস্যপদ বিলম্বিত হওয়ার সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করার জন্য বৈঠক করবে বলে স্টলটেনবার্গ বলেছেন।
তুরস্ক গত মার্চের শেষের দিকে ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদানের অনুমোদন দিলেও সুইডেনের বিষয়ে আপত্তি অব্যাহত রেখেছে। তুরস্ক বলেছে, স্টকহোম সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যদের আশ্রয় দিচ্ছে। এছাড়া হাঙ্গেরি এখনও সুইডেনের বিড অনুমোদন করেনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর সক্ষমতা মারাত্মক হ্রাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)