তীব্র গরমে শরীর ঠান্ডা রাখতে খান এই ৫ পানীয়
, ২১ এপ্রিল, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
লেমনেড খেতে পারেন এই গরমে। ডিহাইড্রেশন প্রতিরোধে সাহায্য করে এই পানীয়। লেবুপানি হজমে সহায়তা করে, রক্তে শর্করাকে নিয়ন্ত্রণেও রাখতে পারে ভূমিকা। কিছু পুদিনা পাতা গুঁড়ো করে মিশিয়ে দিতে পারেন লেমোনেডে।
লেবু ও শসার ঠান্ডা পানীয় শীতল রাখবে আপনাকে। শসা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। মিশ্রণ ছেঁকে রস সংগ্রহ করুন। একটি গভীর পাত্রে লেবুর রস, শসার রস ও লবণ, পুদিনা পাতা কুচি একসঙ্গে মেশান। গ্লাসে ঢেলে বরফের কুচি মিশিয়ে পরিবেশন করুন ঠান্ডা শসা-লেবুর পানীয়।
পুদিনা-পানি খেতে পারেন নানা ধরনের উপকার পাওয়ার জন্য। একটি গ্লাসে পানি নিয়ে পুদিনা পাতা, লেবুর টুকরা, শসার টুকরা ও আদা কুচি দিন। বরফের টুকরা দিয়ে ভালো করে নাড়ুন। ঠান্ডা হলে খান পুদিনা-পানি। জগে বানিয়ে ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন এ পানীয়। গরমে পুদিনা-পানি শরীরকে রাখবে ঠান্ডা ও ঝরঝরে। গরমে হজমের গ-গোল দেখা যায়। পুদিনা পাতার অ্যান্টিঅক্সিডেন্ট হজমের সমস্যা দূর করতেও সাহায্য করবে।
বাজারে তরমুজ পাওয়া যাচ্ছে। তরমুজ দিয়ে বানিয়ে ফেলতে পারেন হাইড্রেটিং পানীয়। দুই কাপ তরমুজের টুকরা, ১ কাপ দই, ১ টেবিল চামচ মধু, সামান্য দারুচিনির গুঁড়া, পুদিনা পাতা কুচি ও পরিমাণ মতো চিনি একসঙ্গে ব্লেন্ড করে নিন। প্রয়োজনে পানি মেশান খানিকটা। পরিবেশন করুন বরফ মিশিয়ে।
গরমে প্রশান্তি পেতে আখের রস খান। প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, আয়রন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং অন্যান্য খনিজ রয়েছে এতে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)