তীব্র গরমে কৃষি শ্রমিকের সংকট চরমে
, ১৪ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৫ হাদী আশার, ১৩৯১ শামসী সন , ২৪ এপ্রিল, ২০২৪ খ্রি:, ১১ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
তীব্র তাপপ্রবাহের কারণে কৃষিশ্রমিকের সংকট চরমে পৌঁছেছে। গত কয়েক দিন ধরে আগাম জাতের ২৮ ও ৮৮ ধান পাক ধরায় কৃষকরা কাটা শুরু করেছেন। গরমের কারণে কৃষি শ্রমিকের অভাবে তারা ধান করে তুলতে পারছেন না।
ময়মনসিংহ সদরের পাগলা বাজার এলাকার কৃষক ইয়াকুব আলী জানান, তিনি চলতি বছর আগাম জাতের ২৮ ধান ২০ শতক জমিতে আবাদ করেছেন। ইতিমধ্যেই ধানের পাক ধরেছে। কিন্তু কৃষিশ্রমিকের সংকটের কারণে ধান কেটে ঘরে আনতে পারছেন না। শ্রমিক না পেয়ে তিনি নিজেই কিছু ধান কেটে মাড়াই করেছেন।
তিনি আরও জানান, আগে যেখানে ৫০০ থেকে ৬০০ টাকায় শ্রমিক পাওয়া যেত এখন তীব্র গরমের কারণে এখন ৮০০ টাকা মজুরি দিয়েও পাওয়া যাচ্ছে না। সময়মতো ধান ঘরে তুলতে না পারলে ফলন কম হবে।
একই এলাকার কৃষক আরমান আলী জানান, তীব্র তাপপ্রবাহের কারণে কৃষকরা মাঠে বেশি সময় কাজ করতে পারেন না। ধান ক্ষেত এমনিতে গরম থাকে আর অতিরিক্ত গরমের কারণে কৃষকরা বেশি সময় ধরে কাজ করতে পারেন না। অনেক সময় কাজ করতে গিয়ে অতিরিক্ত ঘাম বের হয়ে যাওয়ায় অসুস্থ হয়ে পড়ছেন। অতিরিক্ত কষ্টের কারণে তারা এখন আর মাঠে কাজ করতে চান না। শ্রমিকের অভাবে তাই চরম সংকটে পড়েছেন চাষিরা।
তিনি আরও জানান, অতিরিক্ত মজুরি দিয়েও ধান কাটার জন্য কৃষিশ্রমিক পাওয়া যাচ্ছে না।
কৃষিশ্রমিক আল আমিন জানান, তীব্র গরমের কারণে ধান ক্ষেতে বেশিক্ষণ কাজ করা যায় না। গরম বেশি হওয়ায় শরীর থেকে প্রচুর পরিমাণে ঘাম বের হয়। অতিরিক্ত ঘাম বের হওয়ার কারণে শরীর ক্লান্ত হয়ে পড়ে এবং অনেক শ্রমিক অসুস্থ হয়ে পড়ছেন। তীব্র গরম এবং তাপপ্রবাহের কারণে শ্রমিকরা এখন অতিরিক্ত মজুরি পেয়েও কাজ করতে আগ্রহী নন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে শেষ করতে চায় সরকার
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ৬ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুস্তি প্রতিযোগিতায় প্রাণ গেল ‘বলি খেলোয়াড়’ হেলালের
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্পত্তির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলো ছেলে
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঘটনাস্থলে ছিলেন না দুই গেটম্যানের কেউই
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য রোধে প্রকল্প নেয়া হচ্ছে
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘তেলের দাম বাড়ার সম্ভাবনা নেই, মজুত করলে লাভ হবে না’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাচার হওয়া অর্থ ফেরতে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ^াস
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘উপজেলা ও পৌরসভায় এখনই প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেই’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জুলাই শহীদ ও আহতদের সন্তানদের জন্য বিশ^বিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষা’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বাধীনতা যুদ্ধের আকাক্সক্ষা আজও পূরণ হয়নি -ফখরুল
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)