তিস্তা প্রকল্পে চীনের সম্পৃক্ততায় উদ্বিগ্ন ভারত
, ১৪ মে, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
বাংলাদেশের তিস্তা প্রকল্পে চীনের সম্পৃক্ততা নিয়ে চিন্তায় পড়ে গেছে ভারত। তারা মনে করে, এই প্রকল্পে বাংলাদেশের সঙ্গে চীনের ঘনিষ্ঠতা নয়াদিল্লির নিরাপত্তা-স্বার্থের পরিপন্থী। ভারতীয় বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন থেকে এমনটাই উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে সরকার বদলের পরে তথাকথিত ‘অনুপ্রবেশকারী’দের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রশ্নে সরব হতে দেখা যাচ্ছে ভারতের কেন্দ্র সরকারকে। গত মঙ্গলবার আবারও সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর এই প্রসঙ্গে কথা বলে।
এর পাশাপাশি, ভারতের ক্ষমতার অন্দরমহলে আলোচনা চলছে- তিস্তা প্রকল্প নিয়ে বাংলাদেশের সঙ্গে চীনের ঘনিষ্ঠতা নয়াদিল্লির নিরাপত্তা-স্বার্থের পরিপন্থী। আনন্দ বাজারের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরেই চীনের তিস্তা প্রকল্পে আগ্রহের বিষয়টি ভারতের কাছে উদ্বেগজনক। কারণ, এটি বাস্তবায়িত হলে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডরের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলবে চীন।
নয়াদিল্লি মনে করে, সেটাই আসল উদ্দেশ্য চীনের। আর সেই কারণে চীনের পাশাপাশি ভারতও ২০২৪ সালে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লি সফরে তিস্তা নদী সংরক্ষণ এবং প্রকৌশলগত ক্ষেত্রে হাত বাড়িয়েছিলো। প্রসঙ্গত, হাসিনা সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ভার ভারতকে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে ভারতের পরিকল্পনা কার্যত প- হয়ে যায়।
বাংলাদেশের নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুরের সঙ্গে সম্প্রতি চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিলো তিস্তা প্রকল্প। ভারত মনে করে- চীন যদি এই প্রকল্পে হস্তক্ষেপ করে, তা হলে ভূকৌশলগতভাবেই ভারতের উত্তর-পূর্বাঞ্চল চীনের নিশানার মধ্যে চলে আসবে। এসব দিক বিবেচনা করে বাংলাদেশে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীনের কাজ করাকে নিজেদের নিরাপত্তা ঝুঁকি হিসেবে দেখছে নয়াদিল্লি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি সামরিক সদরদপ্তরে হিজবুল্লাহর হামলা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজা থেকে ফিলিস্তিনিদের সরাতে ‘ফ্রি মুভমেন্ট প্ল্যান’ সন্ত্রাসী ইসরায়েলের
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসলামে দীক্ষিত হলে নির্যাতন প্রতিরোধ আইন প্রযোজ্য নয় -বোম্বে হাইকোর্ট
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সামনের দিনে যুক্তরাষ্ট্রের সাথে কোনো পর্যায়েই আলোচনা হবে না -বাকায়ি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সত্যিই কি ভারতীয় ভূখন্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী?
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আমাদের পানিতে হাত দিলে হাত কেটে ফেলবো - ভারতকে পাকিস্তানি মন্ত্রী
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাড়ে ৫ হাজার কর্মী ছাঁটাই করবে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর সক্ষমতা মারাত্মক হ্রাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)