ইরান যুদ্ধ ও অস্ত্রসংকট নিয়ে কংগ্রেসে তোপের মুখে মার্কিন প্রতিরক্ষাসচিব
, ১৪ মে, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরান যুদ্ধ ও ফুরিয়ে আসা অস্ত্রভা-ার নিয়ে মার্কিন পার্লামেন্টে (কংগ্রেস) রিপাবলিকান ও ডেমোক্র্যাট-উভয় দলের আইনপ্রণেতাদের নজিরবিহীন চাপের মুখে পড়েছে মার্কিন প্রশাসনের প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ। গত মঙ্গলবার মার্কিন সিনেট ও প্রতিনিধি পরিষদের পৃথক দুটি শুনানিতে তাকে এই তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়।
শুনানিতে আইনপ্রণেতারা মূলত ইরান যুদ্ধের শেষ কোথায়, এই যুদ্ধের বিশাল ব্যয় এবং মার্কিন সামরিক বাহিনীর গোলবারুদ ও অস্ত্রভা-ার আশঙ্কাজনকভাবে কমে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে। পেন্টাগন জানিয়েছে, ইরান যুদ্ধের ব্যয় এরই মধ্যে ২৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যার বড় একটি অংশই যাচ্ছে ব্যবহৃত অস্ত্র প্রতিস্থাপনে।
দ্বিপক্ষীয় সমালোচনা:
সাধারণত রিপাবলিকানরা ড্রাম্প প্রশাসনের কট্টর সমর্থক হলেও, এদিন খোদ নিজ দলের নেতাদের তোপের মুখে পড়ে হেগসেথ। রিপাবলিকান সিনেটর মিচ নেটো মিত্রদের সঙ্গে ড্রাম্পের বৈরী সম্পর্কের সমালোচনা করে বলে, “নেটো বিশ্বের ইতিহাসে গুরুত্বপূর্ণ সামরিক জোট।” মিত্রদের অবজ্ঞা করে যুক্তরাষ্ট্র একা হয়ে পড়ছে কি না-এমন প্রশ্নও তোলে রিপাবলিকান নেতারা।
অন্যদিকে, ডেমোক্র্যাট প্রতিনিধি ডেলোরো প্রশাসনের অস্পষ্ট কৌশলের সমালোচনা করে বলে, “এই যুদ্ধের উদ্দেশ্য কি এবং এর শেষ কোথায়, সে সম্পর্কে প্রশাসনের কোনো স্বচ্ছ ধারণা নেই।”
অস্ত্র নিয়ে বিতর্ক:
সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কিছু ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় অর্ধেকই শেষ হয়ে গেছে। এমন পরিস্থিতিতে হেগসেথ স্বীকার করে বলেছে, প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন দ্রুত বাড়ানোর জন্য শিল্প খাতকে নির্দেশ দেওয়া হয়েছে।
ইরান যুদ্ধের প্রেক্ষাপট:
হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ বাধাগ্রস্ত হওয়া এবং বিশ্ববাজারে জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতে ড্রাম্প প্রশাসন বেশ চাপে রয়েছে। ড্রাম্প সম্প্রতি যুদ্ধের খরচ মেটাতে ও মুদ্রাস্ফীতি সামলাতে কেন্দ্রীয় গ্যাস ট্যাক্স স্থগিতের প্রস্তাব করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তিস্তা প্রকল্পে চীনের সম্পৃক্ততায় উদ্বিগ্ন ভারত
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে গোপনে হামলা চালিয়েছে সৌদি আরবও!
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে একজনের মৃত্যুদ- কার্যকর
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি অটুট, মার্কিন গোয়েন্দা বিভাগের স্বীকারোক্তি
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা জোটে ঢুকছে তুরস্ক ও কাতার
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দক্ষিণ ফ্লোরিডায় দাবানলে ১১ হাজার একর এলাকা ভস্মীভূত
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ফাইবার-অপটিক’ ড্রোনের কাছে অসহায় ইসরায়েলি সন্ত্রাসী সেনাবাহিনী
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এখানে কোনো ইসরায়েলি ঘাঁটি নেই -ইরাক
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সন্ত্রাসী ড্রাম্পকে ‘মাঠে’ পরাজিত করেছি; ভাববে না কূটনীতিতে বিজয়ী হবে: ড্রাম্পকে বেলায়েতি
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ করতে চীনের ৪ দফা প্রস্তাব, ইরানের সমর্থন
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৭৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানে গোপনে ‘সামরিক হামলা চালিয়েছিলো’ আরব আমিরাত
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












