তিস্তা নিয়ে আলোচনা হয়নি নদী কমিশনের বৈঠকে
, ০৯ মার্চ, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
বাংলাদেশ ও ভারতের মধ্যে তিস্তার পানিবন্টন নিয়ে এবারও নদী কমিশনের বৈঠকে কোনও আলোচনা হয়নি বলে খবর পাওয়া গেছে।
কয়েকদিন আগে নদী কমিশনের সদস্য মুহাম্মদ আবুল হোসেনের নেতৃত্বে ১১ সদস্যের বাংলাদেশি প্রতিনিধি দল পশ্চিমবঙ্গে গিয়েছেন। সফরে তারা ফারাক্কা বাঁধ পরিদর্শন করে কলকাতা ফিরে আসেন। সেখানেই ৬ ও ৭ মার্চ ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের বৈঠকে যোগ দেন।
ভারত সরকারের প্রতিনিধি দল, পশ্চিমবঙ্গ সরকারের সেচ ও জনশক্তি দফতরের সচিব এবং বাংলাদেশের প্রতিনিধিদলের সদস্যরা এই বৈঠকে অংশ নেয়। ত্রিপক্ষীয় বৈঠকে তিস্তা এবং গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু তিস্তা পানিবণ্টন নিয়ে এবারও কোনও সমাধান হয়নি।
তবে এই বৈঠকে দূষণ নিয়ে আলোচনা হয়েছে বলে বৈঠক সম্পর্কে অবগত ব্যক্তিরা জানিয়েছেন। বাংলাদেশের বেশ কিছু নদীর পাশে চিনিকল থাকায় দূষণ বাড়ছে এবং তাতে পশ্চিমবঙ্গের সীমান্ত লাগোয়া কিছু এলাকায় দূষণ ছড়াচ্ছে। এ প্রসঙ্গও উঠে এসেছে আলোচনায়। বাংলাদেশের প্রতিনিধিরা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলে রাজ্য সরকারের কর্মীরা জানিয়েছে।
বৈঠকের সিদ্ধান্ত নিয়ে কোনও পক্ষই আনুষ্ঠানিক ভাবে সংবাদমাধ্যমে এখনও কিছু জানায়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-চীনের মধ্যে যে ১৭ চুক্তি-সমঝোতা সই হয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘অফিস সহায়ক’ পদে বিএসসি ইঞ্জিনিয়ার, এমবিএ পাসসহ উচ্চশিক্ষিতরা!
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘ ২৩ বছর পর মোংলা নদীতে চালু হলো ২৪ ঘণ্টার ফেরি সার্ভিস
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন : পুলিশ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অনুদানের তালিকার দুই জায়গায় জামাত এমপির মেয়ের নাম
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘স্বরাষ্ট্রমন্ত্রীর তৎপরতা নিজের মন্ত্রণালয়ে দেখালে দেশ উপকৃত হতো’
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আ. লীগ দেশকে ভারতের করদরাজ্য বানিয়েছিল -রাশেদ খাঁন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৭১ সালে কোথায় ছিলেন? বিরোধীদলকে জয়নুল আবদিন ফারুক
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ধ্বংস হয়ে যাওয়া প্রশাসন ব্যবস্থাকে পুনর্গঠন করা হচ্ছে -জনপ্রশাসন প্রতিমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘বৈদেশিক সফরের সকল চুক্তি জনগণের কাছে স্পষ্ট করতে হবে’
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আগামীতে বিপুল চীনা বিনিয়োগ আসবে, কমবে বাণিজ্য ঘাটতি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)