শেখ হাসিনাসহ ১৫ জনকে ডেকেছে কমিশন
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেযুংয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর (বর্তমান বিজিবি) সদর দফতরে সংঘটিত হত্যাকা-ের বিষয়ে সাক্ষ্যগ্রহণের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৫ জনকে আহ্বান করেছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন।
গতকাল শনিবার (৮ মার্চ) এ বিষয়ে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কমিশন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘ঘটনাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট ১৫ জন ব্যক্তিকে সাক্ষ্য প্রদানের জন্য আহ্বান জানানো হয়েছে।’
কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সাক্ষ্যগ্রহণ কার্যক্রম ৩১ মার্চের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এজন্য বিজ্ঞপ্তি প্রকাশের ৭ দিনের মধ্যে সাক্ষীদেরকে তাদের সুবিধামতো সময়সূচি লিখিতভাবে কমিশনকে জানাতে হবে। সাক্ষীরা ফোন, ইমেইল বা চিঠির মাধ্যমে সময়সূচি কমিশনের কাছে পাঠাতে পারবেন।’
বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়েছে, ‘কোনও সাক্ষী যদি অসহযোগিতা করেন, তবে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন থেকে আইন অনুযায়ী কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।’
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।