তিন দেশ থেকে ‘পণ্যের বদলে পণ্য’ আনবে পাকিস্তান
, ১৫ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৬ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ০৫ জুন, ২০২৩ খ্রি:, ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ডলার সংকটের কারণে আনুষ্ঠানিকভাবে ‘বিনিময় বাণিজ্য’ শুরুর ঘোষণা দিয়েছে পাকিস্তান। বিনিময় বাণিজ্যে কাগজের অর্থের বদলে পণ্য কেনা হয় আরেক পণ্যের মাধ্যমে।
পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী সৈয়দ নাভিদ কামারের অনুমতিক্রমে গত ২ জুন থেকে আফগানিস্তান, ইরান ও রাশিয়ার সঙ্গে বিনিময় বাণিজ্যের বিষয়টি চালু করা হয়েছে।
পাকিস্তানের সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠান ইরান, আফগানিস্তান ও রাশিয়ার সঙ্গে ‘পণ্যের বদলে পণ্য’ নীতিতে এখন বাণিজ্য করতে পারবে।
কোন পণ্য নিয়ে বাণিজ্য হবে?
এ ব্যবস্থার অধীনে পাকিস্তান বিভিন্ন পণ্য রপ্তানি করবে। যার মধ্যে থাকবে দুধ, ডিম, ক্রিম, ভোজ্য শস্য, গোশত, মাছ, তাজা ফল এবং সবজি, চাল, ওষুধ পণ্য, ক্যামিকেল, পারফিউম, কসমেটিকস, প্লাস্টিক, রাবার, চামড়া, কাঠ ও ফার্নিচার, তৈরি পোশাক, কাগজ, জুতা, লোহা এবং স্টিল, বৈদ্যুতিক পাখা, গৃহস্থালি পণ্য, খেলাধুলার পণ্য, মোটরসাইকেল, ট্রাক্টর এবং অস্ত্রোপচারের পণ্য।
অপরদিকে পাকিস্তান প্রয়োজনীয় পণ্য আমদানি করবে। প্রতিবেশি আফগানিস্তান এবং ইরান থেকে তারা আনবে ফল, সবজি, মসলা, ড্রাই ফ্রুট, মিনারেল এবং ধাতু, টেক্সটাইলের মেশিন, তেল বীজ, মিনারেল, কয়লা, কাঁচা তুলা, আয়রন এবং স্টিলের পণ্য।
এছাড়া ইরান থেকে জ্বালানি তেল, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আনবে ইসলামাবাদ।
অপরদিকে রাশিয়া থেকে কয়লা ও কয়লাজাত পণ্য, পেট্রোলিয়াম তেল, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, সার, মিনারেল, কাঠ এবং কাগজ, প্লাস্টিক এবং রাবারের উৎপাদিত পণ্য, টেক্সটাইলের ভারী মেশিন, ডাল এবং গম আনবে পাকিস্তান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর সক্ষমতা মারাত্মক হ্রাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)