তিউনিসিয়ায় গাজা ফ্লোটিলা নৌবহরে ২য় ড্রোন হামলা
, ১৭ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ রবি’, ১৩৯৩ শামসী সন , ১১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ২৬ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গাজায় মানবিক সাহায্য পাঠাতে উদ্যোগী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ফর গাজা (জিএসএফ) নৌবহরের আরেকটি জাহাজে টানা দ্বিতীয় রাতেও সন্দেহভাজন ড্রোন হামলা হয়েছে। এ ঘটনার আগের দিন গত মঙ্গলবার জিএসএফ জানিয়েছিলো, তিউনিসিয়ার একটি বন্দরে তাদের একটি প্রধান নৌকায় ড্রোন হামলা হয়েছে।
গত মঙ্গলবার হামলা নিয়ে ফ্লোটিলা আয়োজক কমিটির সদস্য টিয়াগো এক বিবৃতিতে বলেছে, ‘ফ্যামিলি’ নামের নৌকাটিকে তিউনিসিয়ার উপকূলের কাছে একটি দাহ্য পদার্থ বহনকারী ড্রোন লক্ষ্যবস্তুতে পরিণত করে। আমাদের দলের কয়েকজন সদস্য নৌকায় ছিলো, তবে কেউ আহত হয়নি।
ফ্লোটিলার গণমাধ্যম টিম ভিডিও ফুটেজ প্রকাশ করেছে, যেখানে দেখা যায় ‘ফ্যামিলি’ নৌকাটিতে হামলার মুহূর্ত। তবে তিউনিসিয়া সরকার এ অভিযোগ অস্বীকার করেছে।
তিউনিসিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সিদি বু সাঈদ বন্দরে নৌকায় ড্রোন হামলার খবর ‘সত্য নয়’। তারা দাবি করেছে, নৌকাটির ভেতরেই আগুন লেগেছিলো।
এই ঘটনা আসে একদিন পর, বহরের অন্য একটি নৌকাতেও একই ধরনের সন্দেহভাজন ড্রোন হামলা হয়েছে বলে দাবি করা হয়। এএফপির সাংবাদিকরা ঘটনাস্থলে একটি জাহাজকে তিউনিসিয়ার আইন প্রয়োগকারী বাহিনীর ফ্ল্যাশিং লাইটযুক্ত জাহাজ দিয়ে ঘিরে থাকতে দেখেছে।
‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামের এই বহরটি ফিলিস্তিনপন্থী কর্মী ও সাহায্য সামগ্রী নিয়ে গাজার দিকে রওয়ানা করেছে। আবহাওয়া ও অন্যান্য কারণে যাত্রা বারবার বিলম্বিত হওয়ার পর বহরটি গতকাল বুধবার আবার রওয়ানা শুরু করার পূর্বে এই সন্দেহজনক হামলা হয়।
আয়োজকদের একজন সমন্বয়কারী মেলানি সংবাদ সংস্থা এএফপিকে বলেছে, ‘দ্বিতীয় রাত, দ্বিতীয় ড্রোন হামলা। ’
আয়োজকরা জানিয়েছে, এ ঘটনার পরেও তারা পরিকল্পনা অনুযায়ী যাত্রা অব্যাহত রাখবে এবং সংকল্প ও আত্মবিশ্বাসের সঙ্গে মিশন চালিয়ে যাবে।
তারা তাদের বিবৃতিতে সরাসরি দখলদার ইসরায়েলকে এ ঘটনার জন্য দায়ী করেনি, তবে উল্লেখ করেছে, ‘গাজার জনগণের ওপর দখলদার ইসরায়েলের আগ্রাসনের প্রেক্ষাপটে এই হামলাগুলো ঘটেছে এবং এটি আমাদের মিশনকে বিভ্রান্ত ও ব্যাহত করার একটি সমন্বিত প্রচেষ্টা। ’
উল্লেখ্য, ‘সুমুদ’ শব্দের অর্থ ‘ধৈর্য’ বা ‘সহনশীলতা’।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এরদোয়ানের বক্তব্যের সময় ইনস্টাগ্রাম রিলসে ব্যস্ত সিরিয়ার প্রেসিডেন্ট
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত : বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমরা সন্ত্রাসের শিকার, আগ্রাসনের উত্তর দিতে কারও অনুমতি নেবো না : পেজেশকিয়ান
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মেক্সিকোর বিদ্যালয়ে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জ্বালানি সংকটে পেট্রোলের মূল্য হাজার রুপি হতে পারে : পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মন্দার কবলে ইউরোপের অর্থনীতি জার্মানি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দক্ষিণ সিরিয়া ছাড়লেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক : আল-শারা
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক প্রযুক্তিগুলোও ইরানের নিয়ন্ত্রণে’
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
- ‘গাজাবাসী পরগাছা ইসরায়েলের ‘রাষ্ট্রীয় সন্ত্রাসের’ শিকার’
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জাপানে টাইফুন দুজুয়ান: বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিজেকে শেষ করে দেয়ার চেষ্টা চালিয়েছে ২৭৯ সন্ত্রাসী সেনা
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)