তালেবানকে পাশ কাটিয়ে নয়, কৌশলে এগোচ্ছে উপমহাদেশের তিন পরাশক্তি
, ২৫ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৫ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ২৪ মে, ২০২৫ খ্রি:, ১১ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আফগানিস্তানের তালেবান সরকারকে এখনও কোনো দেশ আনুষ্ঠানিক স্বীকৃতি না দিলেও, আঞ্চলিক শক্তিগুলো একে একে কূটনৈতিকভাবে তালেবানের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে। বিশেষ করে ভারত, পাকিস্তান ও ইরান- যারা অতীতে তালেবানের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলো এখন বাস্তবতা মেনে নিয়ে সম্পর্ক পুনর্গঠনের পথে হাঁটছে।
ভারতের অবস্থান:
১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবানের প্রথম শাসনামলে ভারত তাদের সরকারকে স্বীকৃতি দেয়নি এবং কাবুলে দূতাবাস বন্ধ করে দেয়। তালেবানকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার মদদপুষ্ট বলে মনে করত ভারত। তবে ২০২১ সালে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর, ভারত প্রথমে গোপনে, পরে প্রকাশ্যে তালেবানের সঙ্গে যোগাযোগ শুরু করে।
২০২২ সালের জুনে, তালেবানের পুনরায় ক্ষমতায় আসার এক বছরেরও কম সময়ের মধ্যে, ভারত “প্রযুক্তিগত বিশেষজ্ঞদের” একটি দল কাবুলে পাঠিয়ে আবার দূতাবাস চালু করে। ২০২৪ সালের নভেম্বরে তালেবান মুম্বাইয়ের আফগান কনস্যুলেটে একজন ভারপ্রাপ্ত কনসাল নিয়োগ দেয়।
পাকিস্তান: মিত্রতা থেকে সন্দেহে:
পাকিস্তান ঐতিহাসিকভাবে তালেবানের মিত্র হলেও, সাম্প্রতিক সময়ে তাদের সম্পর্ক টানাপড়েনের মধ্যে রয়েছে। সীমান্ত সংঘর্ষ, নিরাপত্তা উদ্বেগ এবং অভ্যন্তরীণ রাজনৈতিক চাপের কারণে ইসলামাবাদ এখন তালেবানের প্রতি আগের মতো সহানুভূতিশীল নয়। তবে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে, এবং চলতি মে মাসে চীন ও পাকিস্তানের সঙ্গে তালেবানের ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
ইরান: অতীতের শত্রুতা ভুলে বাস্তবিক সম্পর্ক:
তালেবানের প্রথম শাসনামলে ইরান তাদের স্বীকৃতি দেয়নি বরং নর্দার্ন অ্যালায়েন্সকে সমর্থন দিয়েছিলো, বিশেষ করে ১৯৯৮ সালে মাজার-ই-শরিফে তালেবানের হাতে ইরানি কূটনীতিক নিহত হওয়ার পর। সে সময় ইরান যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলো।
তবে সাম্প্রতিক বছরগুলোতে, বিশেষ করে খোরাসান (ওঝ-কচ) এর বিরুদ্ধে লড়াই এবং সীমান্ত নিরাপত্তা ইস্যুতে, ইরান ও তালেবানের মধ্যে সম্পর্ক উন্নত হয়েছে। ইরান তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি না দিলেও, গোপনে তালেবানের সঙ্গে যোগাযোগ বাড়ায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)