তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায় বহাল
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা চার চাঁদাবাজির মামলা বাতিল করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) বিচারক আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন চার বিচারকর আপিল বেঞ্চ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করে এ আদেশ দেয়।
আপিল বিভাগের এ রায়ের পর সাংবাদিকদের এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, দেশের প্রচলিত আইন-আদালত ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি প্রত্যেকটি মামলা আইনগত প্রক্রিয়ায় মোকাবিলা করতে চান। এখন সব মিলিয়ে তার বিরুদ্ধে আরও ১৮-১৯ টি মামলা রয়েছে।
বিএনপির এ আইনবিষয়ক সম্পাদক বলেন, ওয়ান ইলেভেনের সরকারের সময় তারেক রহমানের বিরুদ্ধে এসব মিথ্যা চাঁদাবাজির মামলা করা হয়েছিল।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।