তারেক রহমানের সব মামলা আইনিভাবে মোকাবিলা করা হবে -কায়সার কামাল
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল। তাই তার সব মামলা আইনিভাবেই মোকাবিলা করা হবে।’
গতকাল রোববার সুপ্রিম কোর্ট বার ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। কায়সার কামাল বলেন, ‘তারেক রহমান যথাসময়ে দেশে ফিরবেন।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাজনীতিকরণ করার অভিযোগ থাকা হাইকোর্টের বিচারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য গত শনিবার প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়ে এসেছে বিএনপি। আমরা আইনজীবী হিসেবে আইনাঙ্গনের মানুষ হিসেবে এই দাবির সঙ্গে একমত।’
কায়সার কামাল আরও বলেন, ‘বিচার বিভাগ কোনো দলের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করতে পারে না। যেসব বিচারক কোড অব কন্ডাক ভঙ্গ করেছেন, তাদের বিরুদ্ধে আশা করি কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে।’
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।