‘তারেক রহমানের ফেরা গণতান্ত্রিক প্রক্রিয়াকে সংহত করবে’
নিজস্ব সংবাদদাতা:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানান তিনি।
এক শুভেচ্ছাবার্তায় তিনি আশাবাদ ব্যক্ত করে আরও বলেন, তার এই আগমন দেশে গণতান্ত্রিক প্রক্রিয়াকে সংহত করার পাশাপাশি রাজনীতিতে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করবে।
তিনি তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে স্বাগত জানানোর পাশাপাশি তার দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্য কামনা করেন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।