তারেককে দেশে এনে শাস্তি দিতে পারলে বিএনপির অরাজকতা বন্ধ হবে -হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, তারেক রহমানকে দেশে এনে বিচার করে শাস্তি দিতে পারলে বিএনপি যে অরাজকতা করে তা বন্ধ হয়ে যাবে। কারণ এ দেশে যতো সন্ত্রাসী কর্মকা- সব বিএনপির নেতৃত্বে হয় এবং সেটা লন্ডনে বসে তারেক রহমানের নির্দেশেই হয়।
কুষ্টিয়া শহরের পিটিআই রোডে নিজ বাসভবনে গতকাল জুমুয়াবার হানিফ সাংবাদিকদের এসব কথা বলেন।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে হানিফ বলেন, তেলের দাম ১ টাকা হোক আর ২ টাকা বৃদ্ধি পাক তা সাধারণ মানুষের ওপর চাপ হয়। কিন্তু আমদানি মূল্য বৃদ্ধি পাওয়ায় সরকারকে দাম বাড়াতে হচ্ছে। সারা পৃথিবীতে অর্থনীতিতে মন্দাভাব যাচ্ছে। আমরা ভর্তুকি দিয়ে চালাচ্ছি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।