তারাকান্দায় ৮ বছরের শিশুর সম্ভ্রমহরণ
ময়মনসিংহের তারাকান্দায় ৮ বছরের এক শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। এ বিষয়ে ভিকটিমের পিতা বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে তারাকান্দা থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বিসকা ইউনিয়নের গজহরপুর গ্রামের উজ্জ্বল মিয়ার পুত্র হামিদুল (১৪) ২৮শে অক্টোবর দুপুরে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে। ভিকটিমের পিতা জানান, তার শিশু কন্যাকে নানা ধরনের ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করা হয়। ভুক্তভোগী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে তার পিতা ও দাদিকে জানালে থানায় অভিযোগ করেন তিনি। তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। আসামি গ্রেপ্তারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।