তাপ বেড়েছে, আজ থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তিন দিন ধরে চলা বৃষ্টি অনেকটাই কমে গেছে। সেই সঙ্গে বেড়েছে তাপমাত্রা।
তবে আজ রোববার বৃষ্টি কিছুটা বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, এই বৃষ্টির পরিমাণ খুব বেশি হওয়ার সম্ভাবনা কম। তবে আগামী বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তর প্রতিদিন দেশের ৫১টি স্টেশনের আবহাওয়া পরিস্থিতি তুলে ধরে। দেখা গেছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় এর মধ্যে ৩০টি স্টেশনই ছিল বৃষ্টিশূন্য। সেই সঙ্গে দেশের তাপমাত্রাও বেড়েছে। গত জুমুয়াবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল পাবনার ঈশ্বরদীতে, ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস। দেশের কয়েকটি উপকূলীয় এলাকা বাদ দিয়ে দেশের বেশির ভাগ এলাকাতেই বৃষ্টি কম হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে লক্ষ্মীপুরের রামগতিতে, ২১২ মিলিমিটার।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।