তাইওয়ানে অস্ত্র বিক্রি, চীন-যুক্তরাষ্ট্র নতুন উত্তেজনার আশঙ্কা
, ১০ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৩ ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৩ মার্চ, ২০২৩ খ্রি:, ১৭ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
তাইওয়ানে ৬১৯ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র। এ খবরে তাইওয়ানের মালিকানা দাবি করা চীন কি চুপ থাকবে! ১৭টি চীনা জে-১০ যুদ্ধবিমান এবং ৪টি শেনিয়াং জে-১৬ ফাইটার বৃহস্পতিবার তাইওয়ানের বিমান প্রতিরক্ষা অঞ্চলে প্রবেশ করে। এর আগে বুধবার দিনব্যাপী ১৯টি চীনা যুদ্ধবিমান তাইওয়ানের আকাশে ঘুরে বেড়ায়।
অস্ত্র বিক্রির অনুমোদনের ফলে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যকার উত্তেজনা বাড়তে পারে।
বিবৃতিতে পেন্টাগন বলছে, এই বিক্রি প্রস্তাবের অনুমোদনে তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষমতা বাড়বে। এতে আঞ্চলিক নিরাপত্তাও বাড়বে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে আন্তঃকার্যক্ষমতা বাড়বে।
অস্ত্র বিক্রির ক্ষেত্রে প্রধান ঠিকাদার হিসে বে রয়েছে, রেথিওন টেকনোলজিস (আরটিএক্স.এন) ও লকহিড মার্টিন (এলএমটি.এন)। তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির দায়ে কোম্পানি দুটির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে চীন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তারা এই অস্ত্র বিক্রির পরিকল্পনার ক্ষেত্রে দৃঢ়ভাবে বিরোধিতা করছে। যুক্তরাষ্ট্রের উচিত তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি এবং সামরিক যোগাযোগ বন্ধ করা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নাইজারের বৃহত্তম বিমানবন্দরে বন্দুক হামলা, নিহত ৩৫
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছিলো ট্রাম্প-মোজতবা খামেনি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১৫ বছরের কম বয়সীদের জন্য ‘সামাজিক মাধ্যম’ নিষিদ্ধ করলো আমিরাত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লেবাননে নিষিদ্ধ রাসায়নিক ‘গ্লাইফোসেট’ ব্যবহার করছে দখলদার ইসরাইল
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
২০৩০ সালের মধ্যে রেলপথে যুক্ত হবে কুয়েত, সৌদি, কাতারসহ ৬ দেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিন্ধু নিয়ে চরম উত্তেজনা, ভারতকে কড়া বার্তা পাকিস্তানের
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ক্যালিফোর্নিয়ায় দাবানলে পুড়ল ২০৫৩ একর এলাকা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হামাসের বীরত্ব:
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক দিনেই ২২ সন্ত্রাসী সেনা হতাহত হওয়ার কথা স্বীকার
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক দিনেই ২২ সন্ত্রাসী সেনা হতাহত হওয়ার কথা স্বীকার
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভাঙারিতের পরিণত হওয়া দখলদারদের আরেকটি সামরিক যান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আনুষ্ঠানিকভাবে বন্ধ হলো ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)