গোলটেবিল বৈঠকে বক্তারা:
তরুণ সমাজের ক্ষমতায়ন ও কর্মসংস্থানের নামে বিপুল অর্থের অপচয় ও আত্মসাৎ হয়েছে
, ১৮ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৪ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ২২ অক্টোবর , ২০২৪ খ্রি:, ০৬ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
দেশে ডিজিটাল সাক্ষরতা শেখানো কিংবা তরুণদের কর্মসংস্থানের নামে বিপুল অর্থের অপচয় ও আত্মসাৎ হয়েছে।
রাজধানীতে গতকাল ‘নারী ও যুবদের ক্ষমতায়নে প্রযুক্তির ব্যবহার: আমাদের প্রস্তুতি ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এ অভিমত তুলে ধরেন।
বিডিজবস ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহিম মাশরুর বলেন, ‘ডিজিটাল সাক্ষরতা নিয়ে অনেক কথা হয়। আমাদের যুবকরা তথ্যপ্রযুক্তির মধ্যেই বেড়ে উঠছে। তাদের যখন ডিজিটাল সাক্ষরতা শেখানোর কথা বলা হয়, এর থেকে বড় ভ্রম আর কিছু হতে পারে না। আমাদের যুবকরা ডিজিটাল টুল দিয়ে পুরো একটা বিপ্লব করে ফেলল, আর আমরা এখন তাদের প্রযুক্তি ব্যবহার শেখাব, এ জিনিসটা আমরা চিন্তা না করি। ডিজিটাল সাক্ষরতা শেখানোর নামে সরকারের কোটি কোটি টাকা অপচয় করার কোনো মানে হয় না।’
ফাহিম মাশরুরের মতে, ‘এখানে সমস্যাটা হচ্ছে ডিজিটাল ব্যাপারগুলো ব্যবহার হচ্ছে অর্থনীতির অনুৎপাদনশীল খাত ও ধ্বংসাত্মক কাজে। যুবকরা অনলাইন বেটিংয়ে জড়িয়ে যাচ্ছেন। কিন্তু এগুলো নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই। সরকার এটা পুলিশ দিয়ে বন্ধ করতে চেয়েছিল, এটা কখনই সম্ভব নয়। আমাদের প্রস্তাব হলো টাকাগুলো যেহেতু মোবাইল ফাইন্যান্স ও ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন হচ্ছে, ফলে বিএফআইইউ চাইলেই এগুলো বন্ধ করতে পারে।’
চালডাল ডটকমের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াসিম আলিম বলেন, ‘আমাদের তরুণরা কাজ করছে। কিন্তু তারা বিনিয়োগ পাচ্ছে না। কেন পাচ্ছে না? ব্যাংকিং খাতে আমাদের ৬০ বিলিয়ন ডলার ভ্যানিশড। আমরা কোনো কিছু চিন্তা না করে বিনিয়োগ করে যাচ্ছি। কিন্তু নতুন কর্মসংস্থান তৈরি হবে, এমন কোথাও আমরা সেভাবে বিনিয়োগ করছি না। এখানে আমাদের এক্সপেরিমেন্ট করতে হবে এবং আরো বোল্ড হতে হবে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাধ্যতামূলক অবসরে ঊর্ধ্বতন আরও ১৭ পুলিশ কর্মকর্তা
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাচা পদ্ধতিতে কদু চাষে তিনগুণ লাভের স্বপ্ন কৃষকের
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদ্যালয়ের রুমে মাদক সেবনকালে আটক ৬
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ধান তলিয়ে যেতে দেখে জমিতেই ঢলে পড়ে কৃষকের মৃত্যু
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সারা দেশে ক্রমান্বয়ে বৃষ্টিপাত কমার পূর্বাভাস
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কারাফটকে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন বন্দী
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আইন ভাঙলে অটো নোটিশ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে পর্যাপ্ত কুরবানির পশু আছে, আমদানির প্রয়োজন নেই -প্রাণিসম্পদ মন্ত্রী
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তালিকাভুক্ত ৫৮ চাঁদাবাজসহ ডিএমপির অভিযানে গ্রেফতার ১৫২
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬ মাসে বাজেট বাস্তবায়ন ৩২.৬৮%
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিসি সম্মেলন, স্বাস্থ্য খাত নিয়ে এসেছে সবচেয়ে বেশি প্রস্তাব
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)