তরুণ উদ্যোক্তা শরীফের বাগানে বিদেশি পিচফল
চট্টগ্রামের মিরসরাইয়ের পাহাড়ে চাষ হচ্ছে বিদেশি পিচফল। উত্তর চট্টগ্রামের প্রথমবারের মতো এ ফলের আবাদ হয়েছে। গাছ থেকে ফল তোলা শুরু করেছেন তরুণ কৃষি উদ্যোক্তা ওমর শরীফ। তার বাগানে দেশি ফলের পাশাপাশি একাধিক বিদেশি ফলের গাছ আছে। এবার পিচ গাছে ফলন আসায় খুশি তিনি।
জোহরা এগ্রো ফার্মে গিয়ে দেখা গেছে, গাছভর্তি ফল থোকায় থোকায় ঝুলছে। পিচ গাছ মাঝারি আকারের। পাতা অনেকটা ডালিম বা শরিফা পাতার মতো। পাতার গোড়ায় অনেক ছোট ছোট পাতা থাকে। ফুলের রং গোলাপি। ফল দেখতে ডিম্বাকার। মুখটা আমের মতো বাঁকানো ও সুঁচালো। কাঁচা ফলের রং সবুজ, পাকলে হালকা হলুদের ওপর লাল আভা হয়।
তরুণ কৃষি উদ্যোক্তা ওমর শরীফ জানান, ২০২১ সালে থাইল্যান্ড থেকে ৬টি পিচ গাছের চারা এনে তার বাগানে লাগান। এবার চারটি গাছে ফলন এসেছে। ভিনদেশি ফল গাছে ফলন আসায় তিনি অনেক খুশি। চারা লাগানোর চার বছরের মাথায় গাছে ফল ধরেছে। আগামীতে তিনি চাষের পরিধি বাড়ানোর পাশাপাশি চারাও বাজারজাত করার সিদ্ধান্ত নিয়েছেন। বাগানে পিচফল ছাড়াও আছে বিদেশি ফল অ্যাভাকাডো ও থাই সফেদা।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।