তওবা করে বিএনপিকে রাজনীতিতে আসার আহ্বান নানকের
আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপি নামক রাজনৈতিক দলটি রাজনীতিতে খেই হারিয়ে ফেলছে। তাদের কাছে আর কোনো রাজনৈতিক ইস্যু নেই, তাদেরকে জগণের কাছে তওবা করে আবার বাংলাদেশের রাজনীতিতে আসতে হবে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ঢাকা-১৩ আসনের আদাবর থানার শেখেরটেকে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, “আওয়ামী লীগ ও বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা সর্বদা বাংলাদেশের জনগণের পাশে আছে, পাশে থাকবে। বিএনপি নামক অপশক্তি জনগণের পাশে থাকে না মানুষকে কষ্ট দেয়, হত্যা করে, জ্বালিয়ে পুড়িয়ে মারে।”
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।