ঢামেকে দাদির কোল থেকে জমজ নবজাতকের এক বোন চুরি
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে জমজ নবজাতকের এক বোন চুরি হয়ে গেছে। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দুপুর ২টার দিকে ২১২ নম্বর গাইনি ওয়ার্ড থেকে বাচ্চাটি চুরি হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্বজনদের দাবি, বাচ্চাদের দাদির সঙ্গে এক নারী সখ্যতা করার পর এক পর্যায়ে সুযোগ বুঝে ওয়ার্ড থেকে নবজাতকটি চুরি করে পালায়।
পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ২১২ নম্বর ওয়ার্ডে সিজারের মাধ্যমে দুটি জমজ সন্তান জন্ম দেন এক নারী। জন্মের পরপরই ২১২ নম্বর ওয়ার্ডের প্রবেশ পথের বারান্দায় দাদির কোলে ছিল শিশু দুটি।
এ সময় সবুজ বোরকা পরা এক নারী নবজাতকের দাদির সঙ্গে সখ্যতা করে। পরে ভূমিষ্ঠ হওয়া জমজ নবজাতকের একটিকে কোলে নিয়ে সুযোগ বুঝে হাসপাতাল থেকে পালিয়ে যান।
বাচ্চু মিয়া আরও জানান, বিষয়টি হাসপাতাল পরিচালককে জানানো হয়েছে। নবজাতক চোরকে শনাক্তের চেষ্টা চলছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।