‘ঢাকা যখন আগুনে পুড়ছে, সেখানে আ.লীগ আসছে আলু পোড়া দিয়ে খেতে’
ঢাকা যখন আগুনে পুড়ছে, সেখানে আওয়ামী লীগ আসছে আলু পোড়া দিয়ে খেতে- এমন মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত। সে বলেছে, বিএনপি করেন সমস্যা নাই, জামাত করেন সমস্যা নাই কিন্তু আওয়ামী লীগের সঙ্গে সখ্যতা মেনে নেব না। কুমিল্লায় বিএনপিকে নিপীড়ন করা হয়েছে, জামাতকে নিপীড়ন করা হয়েছে। তাই সবাইকে আহ¦ান জানাবো, বাংলাদেশের স্বার্থ সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
গত বুধবার (২৩ জুলাই) কুমিল্লায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) পদযাত্রা শেষে টাউন হল মাঠে আয়োজিত সমাবেশে সে এসব কথা বলে।
মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করে হাসনাত বলে, এমন অচল যুদ্ধবিমান দিয়ে প্রশিক্ষণ দেয়া নিয়ে তদন্ত করতে হবে। জবাবদিহি করতে হবে কেন শিক্ষকদেরকে আবার নির্যাতন করা হয়েছে। নিহতের সংখ্যা নিয়ে যে বিভ্রান্তি রয়েছে তা স্পষ্ট করতে হবে। যারা নিহত হয়েছে তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। আর যারা আহত রয়েছে তাদের চিকিৎসা দাবি করছি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।