ঢাকা দক্ষিণ সিটিতে তালা ভেঙে ৬৫ ফ্ল্যাট দখল
, ৫ই শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৮ তাসি’, ১৩৯২ শামসী সন , ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ২২ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একটি আবাসন প্রকল্পে ফ্ল্যাট দখলের মহোৎসব চলছে। গত ৫ আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর তালা ভেঙে সিটি করপোরেশনের এসব ফ্ল্যাট দখল করছে বহিরাগত ব্যক্তিরা। করপোরেশনের মূল্যবান সম্পত্তি দখল হয়ে গেলেও কর্মকর্তারা বলছেন, নানা জটিলতার কারণে তারা দখলদারদের উচ্ছেদ করতে পারছেন না।
সিটি করপোরেশনের সম্পত্তি বিভাগ সূত্রে জানা গেছে, রাজধানীর যাত্রাবাড়ী এলাকার ধলপুরে নব্বইয়ের দশকে তৎকালীন সিটি করপোরেশনের কর্মচারীদের জন্য আবাসন প্রকল্প তৈরি করেছিল। পুরোনো ভবনগুলো তিন বছর আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। সেই বিবেচনায় এসব ফ্ল্যাট খালি করার উদ্যোগ নেওয়া হয়েছিল। চাকরি শেষে চলে যাওয়া কর্মকর্তা–কর্মচারীদের ফ্ল্যাটগুলোতে তালা ঝুলিয়ে দেওয়া হয়। কিন্তু রাজনৈতিক পটপরিবর্তনের পরপরই ৬৫টি ফ্ল্যাটের তালা ভেঙে সেগুলো দখল হয়ে যায়।
এসব দখলদারকে সরাতে গত বছরের অক্টোবরে সেখানে বৈধভাবে বসবাসকারী সিটি করপোরেশনের কর্মচারীরা সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে চিঠি দিয়েছেন। চিঠিতে তারা উল্লেখ করেছেন, বহিরাগত লোকজন এসে এসব ফ্ল্যাট দখল করার কারণে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বহিরাগতদের অনেকে সেখানে থেকে মাদক ব্যবসাও শুরু করছে।
নাম প্রকাশ না করার শর্তে ঢাকা দক্ষিণ সিটির সম্পত্তি বিভাগের দুজন কর্মকর্তা বলেন, এসব দখলদারকে সরাতে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু কিছুই পারছেন না। কারণ জানতে চাইলে তিনি বলেন, করপোরেশনের প্রশাসক নেই, প্রধান নির্বাহী কর্মকর্তা নেই। ৫ আগস্টের পর পরিস্থিতি এমন হয়েছে যে নানা পক্ষের উৎপাতে বিভিন্ন বিভাগের শীর্ষ কর্মকর্তারাও ঠিকমতো অফিস করতে পারছেন না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জনসংখ্যাকে মানবসম্পদে রুপান্তর করতে হবে -শিক্ষামন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জিয়াউল আহসানের বিচার বিলম্বের চেষ্টা চলছে -চিফ প্রসিকিউটর
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বঙ্গোপসাগরে জ্বালানি আছে নিশ্চিত, উত্তোলনের সিদ্ধান্ত সরকারের
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে -খাজা আসিফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেই কুমির ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অন্য দেশ থেকে ভিসা নিয়ে বাংলাদেশিদের পাচার ও বিক্রি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হলো এমপিপুত্রকে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তারেক রহমানের চীন সফরে কৌশলগত সম্পর্ক আরও গভীর হবে, আশা বেইজিংয়ের
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সারা দেশে ৩৪৫৭টি সোলার ইরিগেশন বসানো হয়েছে -জ্বালানিমন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে পত্রিকা ১৪৩৬ ও অনলাইন নিউজ পোর্টাল ৪৭৪টি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অনুমোদন প্রক্রিয়া ‘সহজ’ হচ্ছে, ১৪ দিনে ব্যবসা শুরু করা যাবে -বাণিজ্যমন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)