ঢাকায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা
, ০৫ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৭ সাবি’, ১৩৯৩ শামসী সন , ২৬ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ১১ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
আল ইহসান ডেস্ক:
শীতের প্রকোপে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) দেশের অধিকাংশ জেলায় তাপমাত্রা ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অবস্থান করছে।
গত কয়েকদিন ধরেই ঢাকায় শীতের প্রকোপ ক্রমেই বাড়ছে। ভোর ও রাতের দিকে হিমেল বাতাসের সঙ্গে কুয়াশার দাপটে নগরজীবনে ভোগান্তি বেড়েছে।
কুয়াশার কারণে সকালের দিকে যান চলাচলেও ধীরগতি দেখা যায়। দুপুরে রোদ উঠলেও সূর্যের তাপ খুব একটা অনুভূত হচ্ছে না।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, তাপমাত্রা আরো কিছুটা কমতে পারে। তবে শৈত্যপ্রবাহের কোনো সম্ভাবনা নেই। দু-একটি স্থানে তাপমাত্রা সাময়িকভাবে আরো নিচে নামতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ১০.২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ ঢাকায় প্রায় দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে।
ঢাকা বিভাগের অন্যান্য জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে- ফরিদপুরে ১৩.২, মাদারীপুরে ১৩, গোপালগঞ্জে ১৩, কিশোরগঞ্জে ১৪, মানিকগঞ্জে ১৩.৫, নারায়ণগঞ্জে ১৪, নরসিংদীতে ১৪.২, মুন্সীগঞ্জে ১২.৫ এবং টাঙ্গাইলে ১২.৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর আরো জানিয়েছে, উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে শীত আরো বাড়তে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার -মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাদ্রাসা ও কারিগরিতেও বিএনসিসি চালুর উদ্যোগ
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত জ্বালানি তেলের দাম কমলো
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত জ্বালানি তেলের দাম কমলো
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এক বছর পরও শোকে স্তব্ধ দুই পরিবার
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সন্ত্রাসী ডেভিড ইমনের কাছে ভারতের আধার কার্ড!
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই -পার্থ
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালু করল বাংলাদেশ ব্যাংক
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মৌসুমি বায়ু সক্রিয়, আবারও দেশজুড়ে টানা বৃষ্টির পূর্বাভাস
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার নয়: হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভারতে পালানোর সময় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)