ঢাকায় বৃষ্টিতে পানিবদ্ধতা ও যানজটে অসহনীয় ভোগান্তি
, ০৯ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২১ আশির, ১৩৯১ শামসী সন , ২০ মার্চ, ২০২৪ খ্রি:, ০৬ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বিভিন্ন এলাকায় গতকাল বিকেলে বেশ বৃষ্টিপাত হয়েছে। ড্রেনেজে সিস্টেমের সীমাবদ্ধতায় কিছু জায়গায় পানিবদ্ধতা দেখা দিয়েছে, সৃষ্টি হয়েছে যানজটও। এমনিতেই ইফতারের আগ মুহূর্তে ঢাকায় যানজট থাকে। আজ তা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন বহু মানুষ।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিকেলে রাজধানীর রাজারবাগ, পল্টন, গুলিস্তান ও শান্তিনগর এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, বিকেলের ঘণ্টা খানেকের বৃষ্টির পর এসব এলাকার রাস্তায় রাস্তায় পানি জমে আছে। ফলে যানবাহনগুলো গতি কমিয়ে চলতে হচ্ছে। এর ফলে যানজট দেখা দিয়েছে। বিভিন্ন যানবাহনে থাকা যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকতে হচ্ছে।
যানজটে আটকে থাকা জসিম উদ্দিন নামে একজন বলেন, বিকেলের বৃষ্টির পর থেকে রাজারবাগ এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। একদিকে যানজট, আরেকদিকে পানিবদ্ধতার কারণে গাড়ি সামনের দিকে এগোচ্ছে না। প্রায় এক ঘণ্টা পার হয়ে গেল, অথচ গাড়ি নড়ছে না।
শান্তিনগর এলাকায় যানজটে আটকে পড়া যাত্রী আনোয়ার বলেন, ৪টা থেকে গাড়িতে বসে আছি। এখন ৫টা বাজতে চলল। কিন্তু যানজট কমার কোনো নাম নেই। রোজা শুরু হওয়ার পর থেকে এমনিতেই বিকেলের দিকে যানজট হয়। রাস্তায় পানি থাকায় গাড়িগুলো এগোতেই পারছে না।
ঢাকা মহানগর পুলিশের মতিঝিল ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার ইমতিয়াজ বলেন, বিকেলের বৃষ্টির পর কিছু কিছু জায়গায় পানিবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৃষ্টির শুরুতে যানচলাচলে ধীরগতি ছিল। বৃষ্টি শেষ হওয়ার পর যানবাহনের চাপ আরও বাড়তে থাকে। ফলে বর্তমানে রাস্তায় যানজট রয়েছে। যানজট নিয়ন্ত্রণে রাখতে আমরা কাজ করে যাচ্ছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
উদ্বেগ বাড়াচ্ছে জবি শিক্ষার্থীদের আত্মহত্যা
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সম্পত্তির জন্য’ দুই ছেলের মারধরে বাবার মৃত্যু!
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢাকায় মশার বিপৎসংকেত, মার্চে আরও বাড়বে উপদ্রব
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ট্রাইব্যুনালের আগের সকল কার্যক্রম যাচাইবাছাই হবে
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানুষের ৪৭টি মাথার খুলি, বিপুল পরিমাণ হাড়সহ গ্রেপ্তার ৪
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ফ্যামিলি কার্ড বিতরণে তথ্য যাচাইবাছাই করছেন সমাজসেবা অধিদফতর’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘জনগণের স্বার্থ বিবেচনা করে জ্বালানির দাম বৃদ্ধি করা হয়নি’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘যুদ্ধ শুরু করেনি, কিন্তু শেষ করবে ইরান’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সদিচ্ছা থাকলে এক মাসেই প্রকল্প বাস্তবায়ন সম্ভব’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)