আপনাদের মতামত
ঢাকায় জাতিসংঘ মানবাধিকার অফিস কাদের মানবাধিকার রক্ষা করতে চায়? (১)
, ১৯ই রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৩ ছামিন, ১৩৯২ শামসী সন , ২০ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ০৬ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) আপনাদের মতামত
ঢাকায় মানবাধিকার অফিস খুলতে চায় জাতিসংঘ। সে লক্ষ্যে জাতিসংঘের জেনেভা অফিস চুক্তির খসড়া পাঠিয়েছে ঢাকাকে। দ্রুত চুক্তি সম্পাদনে গত ২৯ অক্টোবর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক ২ দিনের ঢাকা সফর করেছে।
ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস খোলার উদ্দেশ্য নিয়ে জনমনে ব্যাপক সন্দেহ তৈরী হয়েছে। কারণ জাতিসংঘ সারাবিশ্বের নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত জনগোষ্ঠীর মানবাধিকার রক্ষায় সম্পূর্ণভাবে ব্যর্থ, অকার্যকর ও বৈষম্যবাদী একটি প্রতিষ্ঠান। জন্মের পর থেকে জাতিসংঘ মানবাধিকারের মুখোশ ধারণ করে ইহুদীবাদী ইউরোপ-আমেরিকান দেশগুলোর স্বার্থ রক্ষায় কাজ করছে এর বিপরীতে পশ্চিমা বিরোধী দেশসহ বিশ্বের সাড়ে তিনশ কোটি মুসলিমদের মানবাধিকার ও দ্বীনি অধিকার হরণে ব্যাপকভাবে কাজ করছে। যেখানে মুসলিম মানবাধিকারের প্রশ্ন আসে তখন জাতিসংঘ বোবা দর্শকের ভূমিকায় অবতীর্ণ হয়। আর যখন ইহুদীবাদী ইউরোপ-আমেরিকার স্বার্থ রক্ষার প্রশ্ন আসে তখন জাতিসংঘ ত্রাণকর্তার ভূমিকায় দানবে রুপ নেয়। সেক্ষেত্রে কোন দেশ ধ্বংস করে দিতে চাইলে তারও অনুমোদন দেয় জাতিসংঘ।
বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তে বছরের পর বছর ধরে সংঘাত-সংঘর্ষ চলছে। ৭৫ বছর ধরে বিশ্বের অন্যতম সর্ববৃহৎ মুসলিম গণহত্যা চলছে ফিলিস্থিনে। একের পর এক মুসলিম দেশ দখলের স্বপ্ন বাস্তবায়নে মধ্যপ্রাচ্যে নির্মম মুসলিম গণহত্যা চালাচ্ছে সন্ত্রাসী ইসরাইল। মুসলিম দেশ সুদানে পশ্চিমা চক্রান্তে চলছে গৃহ যুদ্ধ। রাশিয়ার সার্বভৌমত্বে উস্কানী দিয়ে পশ্চিমা মদদে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। মুসলিম অধ্যুষিত কাশ্মিরে চলছে ভারতীয় রাষ্ট্রীয় সন্ত্রাস। ভারতীয় সেনাবাহিনীর নৃশংস নির্মম মুসলিম গণহত্যা ও নির্যাতন। মুসলিম অধ্যুষিত উইঘুরে চলছে চীনের রাষ্ট্রীয় সন্ত্রাস। প্রতিনিয়ত সেখানে চলছে নৃশংস নির্মম মুসলিম নির্যাতন। মুসলিম অধ্যুষিত আরাকানে চলছে মিয়ানমার সেনাবাহিনী, আরাকান আর্মি ও বৌদ্ধ মগ সন্ত্রাসীদের নৃশংস নির্মম মুসলিম গণহত্যা ও নির্যাতন। বিশ্বজুড়ে চলছে ৫০টির বেশি সশস্ত্র সংঘাত ।
এসব দেশে মানবাধিকার অফিস স্থাপন বা মানবাধিকার রক্ষার তেমন প্রয়োজন বোধ করেনা জাতিসংঘ! বিশ্বের মাত্র ১৭টি দেশে রয়েছে জাতিসংঘের মানবাধিকার অফিস। সেগুলো হলো, বুরকিনা ফাসো, কম্বোডিয়া, চাদ, গুয়েতেমালা, গায়েনা, হন্ডুরাস, লাইবেরিয়া, মৌরিতানিয়া, মেক্সিকো, নাইজার, ফিলিস্থিন, সিরিয়া, সুদান, তিউনিসিয়া এবং ইয়েমেন। ফিলিস্থিনসহ কয়েকটি মুসলিম দেশে মানবাধিকার অফিস থাকলেও সেখানে জাতিসংঘ বোবা ও অন্ধের ন্যায় ভূমিকা পালন করছে।
-মুহম্মদ জুলফিকার হায়দার
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শিক্ষানীতির পরিবর্তন ছাড়া মুসলমানদের অধিকার কখনোই প্রতিষ্ঠিত হবে না
২৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হে উন্মাদের দলেরা! খেলাচ্ছ্বলে তোমরা কাদেরকে সমর্থন দিচ্ছো ও মহব্বত করছো দেখে নাও; তোমাদের হাশর নশর কাদের সাথে হতে যাচ্ছে তাও বুঝে নাও!
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ সরকারের আমদানি নীতি আদেশ ২০২১-২৪’- এ গরু-ছাগল-মহিষের গোশত আমদানি নিষিদ্ধ। প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সচিব জানে না, অধিদপ্তরের ট্রেড পরিচালক জানে না- অথচ ভারত সরকারী-বেসরকারীভাবে জানে- ভারতের পত্র-পত্রিকায় প্রকাশিত হয়-
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুনশী মুহম্মদ মেহেরুল্লাহ সাহেব উনার ঈমানী লড়াই এবং আজকের প্রেক্ষাপট
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












