ঢাকার বিকেন্দ্রীকরণ: সময়ের দাবি
, ১২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) আপনাদের মতামত
রাজধানী ঢাকা আজ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ শহর। কোটি কোটি মানুষের এই নগরী প্রতিদিন হাঁপিয়ে উঠছে নিজের বোঝা বইতে গিয়ে। যানজট, দূষণ, অপরিকল্পিত নগরায়ন আর অব্যবস্থাপনার এক জটিল জালে আটকে আছে এই শহর। কিন্তু প্রশ্ন হলো, কেন ঢাকা এমন পরিণতির মুখোমুখি? এর সহজ উত্তর হলো, অতিরিক্ত কেন্দ্রীকরণ।
কেন্দ্রীকরণের কুফল:
ঢাকায় কেন্দ্রীভূত রয়েছে দেশের প্রায় সকল গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর, উচ্চ আদালত, কেন্দ্রীয় ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড এবং দেশসেরা সরকারি হাসপাতালগুলো। এই কেন্দ্রীকরণ শুধু প্রশাসনিক সুবিধার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি তৈরি করেছে এক বিশাল কালোবাজার, যেখানে দুর্নীতির বিস্তার ঘটেছে প্রতিটি স্তরে।
সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি খাতের বড় বড় কোম্পানি, ব্যাংক, বীমা, শিল্প-কারখানা সবকিছুই ঢাকাকেন্দ্রিক। ফলে এই শহরে গড়ে উঠেছে টেন্ডারবাজি, চাঁদাবাজি এবং অবৈধ আয়ের এক সুবিশাল কালো বাজারে। রাজনৈতিক দলগুলোর অবৈধ অর্থনীতির কেন্দ্রবিন্দুও এই ঢাকা। শহরের প্রতিটি ইঞ্চি আজ দখল হয়ে আছে এই অসৎ চক্রের হাতে।
বসবাসের অযোগ্য হয়ে উঠছে ঢাকা:
অপরিকল্পিত নগরায়নের ফলে ঢাকা আজ বসবাসের জন্য ক্রমশ অনুপযুক্ত হয়ে পড়ছে। যত্রতত্র গড়ে উঠছে উঁচু দালানকোঠা, ভরাট হচ্ছে খাল-বিল, নষ্ট হচ্ছে নদী-নালা। এর ফলে, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। বর্ষাকালে সামান্য বৃষ্টিতেই পানিবদ্ধতা, গ্রীষ্মে তীব্র গরম, শীতে ধুলোবালি এসব যেন নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে।
যোগাযোগ ব্যবস্থার করুণ চিত্র আরও ভয়াবহ। প্রতিদিন লাখো মানুষ ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকেন। উন্নত গণপরিবহন ব্যবস্থা না থাকায় নাগরিকদের পোহাতে হয় চরম দুর্ভোগ। অথচ, সরকারি বাজেটের সিংহভাগ ব্যয় হয় এই একটি শহরের পেছনে, বঞ্চিত হয় দেশের বাকি শহর ও জনপদ।
বিকেন্দ্রীকরণই একমাত্র সমাধান:
ঢাকার এই দুর্দশা থেকে মুক্তির একমাত্র পথ হলো বিকেন্দ্রীকরণ, সহজ ভাষায় বলতে গেলে "ঢাকাকে ফাঁকা করা"। প্রশাসনিক, অর্থনৈতিক এবং শিক্ষা-স্বাস্থ্য সেবাকে ছড়িয়ে দিতে হবে সারাদেশে। বিভাগীয় শহরগুলোতে স্থাপন করতে হবে উচ্চ আদালতের শাখা, আঞ্চলিক প্রশাসনিক কেন্দ্র এবং আধুনিক হাসপাতাল। চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর ও মোমেনশাহীকে পরিণত করতে হবে স্বয়ংসম্পূর্ণ শহরে।
বেসরকারি খাতকেও উৎসাহিত করতে হবে ঢাকার বাইরে বিনিয়োগের জন্য। বিশেষ অর্থনৈতিক অঞ্চল, শিল্পাঞ্চল এবং প্রযুক্তির ক্ষেত্র (হাব) গড়ে তুলতে হবে দেশের বিভিন্ন প্রান্তে। এতে একদিকে যেমন ঢাকার ওপর চাপ কমবে, অন্যদিকে সারাদেশে কর্মসংস্থান ও উন্নয়নের নতুন দিগন্ত খুলে যাবে।
এখনই সময় পদক্ষেপ নেয়ার:
বিকেন্দ্রীকরণ একজন অত্যন্ত জরুরী এবং জাতীয় প্রয়োজনে রূপ নিয়েছে। এই কাজে দেরি করার আর কোনো সুযোগ নেই। সংশ্লিষ্ট নীতিনির্ধারক ও দায়িত্বশীল ব্যক্তিবর্গকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একটি সুপরিকল্পিত বিকেন্দ্রীকরণ পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে ঢাকা আবার পাবে তার হারানো গৌরব, আর সারাদেশ হবে সুষম উন্নয়নের অংশীদার।
- মুহম্মদ মাসউদুর রহমান ফাহীম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হে উন্মাদের দলেরা! খেলাচ্ছ্বলে তোমরা কাদেরকে সমর্থন দিচ্ছো ও মহব্বত করছো দেখে নাও; তোমাদের হাশর নশর কাদের সাথে হতে যাচ্ছে তাও বুঝে নাও!
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ সরকারের আমদানি নীতি আদেশ ২০২১-২৪’- এ গরু-ছাগল-মহিষের গোশত আমদানি নিষিদ্ধ। প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সচিব জানে না, অধিদপ্তরের ট্রেড পরিচালক জানে না- অথচ ভারত সরকারী-বেসরকারীভাবে জানে- ভারতের পত্র-পত্রিকায় প্রকাশিত হয়-
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুনশী মুহম্মদ মেহেরুল্লাহ সাহেব উনার ঈমানী লড়াই এবং আজকের প্রেক্ষাপট
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












