ঢাকার বাতাস এখন জীবনের জন্য ঝুঁকি অন্যসব প্রকল্প বাদ দিয়ে আগে বাঁচার জন্য বায়ুদূষণ রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে ইনশাআল্লাহ
, ১৫ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০২ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ০১ অক্টোবর, ২০২৩ খ্রি:, ১৬ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) সম্পাদকীয়
দূষণের মধ্যে বায়ু দূষণের ভয়াবহতা সবচেয়ে বেশি। বায়ু দূষণের কারণে ক্ষণস্থায়ী সমস্যাগুলোর মধ্যে রয়েছে: নাক-মুখ জ্বালাপোড়া, মাথা ঝিমঝিম ও ব্যাথা করা, বমি বমি ভাব। অন্য দিকে ফুসফুসে ক্যান্সার, হাঁপানি, ব্রংকাইটিস, যক্ষ¥া, কিডনি রোগ, উচ্চ রক্তচাপ, জন্মগত ত্রুটি, হার্ট অ্যাটাক, চর্মরোগ ইত্যাদিসহ অনেক রোগের মূল কারণ বায়ু দূষণ।
আর ভয়ংকর বায়ুদূষণের কবলে পড়েছে ঢাকা শহর। সম্প্রতি টানা পাঁচ দিন বিশ্বের শীর্ষ দূষিত শহরের তালিকায় স্থান করে নেয় বাংলাদেশের রাজধানী।
বায়ুদূষণের প্রভাবে বিশ্বের মানুষের গড় আয়ু কমছে ২ বছর ৪ মাস। আর বাংলাদেশে মানুষের গড় আয়ু কমছে ৬ বছর ৮ মাস। এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স-২০২৩ প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।
বছরের সিংহভাগ সময়ই ঢাকার বাতাস দূষিত থাকে। এক গবেষণা থেকে জানা যায়, বছরে গড়ে ৩১৭ দিন ঢাকার বাতাস বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্মল বায়ুর মানমাত্রার চেয়েও খারাপ অবস্থায় থাকে। বছরের কোনো কোনো সময়ে বিশেষ করে শীতকালে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান হয় শীর্ষে। দেশে মানুষের অকাল মৃত্যুর বড় একটি কারণ হচ্ছে বায়ুদূষণ। বিশ্বব্যাংকের করা এক গবেষণা থেকে জানা গেছে, বাংলাদেশে অকালমৃত্যুর ২০ শতাংশই হয় বায়ুদূষণের কারণে।
দূষিত বাতাসে অ্যামোনিয়া, নাইট্রিক অক্সাইড, সালফার ডাই অক্সাইড, সিসা, কার্বন, ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড, ওজোন গ্যাসের মতো ক্ষতিকর অতি সূক্ষ¥ পদার্থ থাকে; যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দূষণের মারাত্মক প্রভাবে শিশুদের বিকাশ বাধাগ্রস্ত হয়। দূষণের শিকার মানুষ শ্বাসনালির বিভিন্ন রোগসহ দীর্ঘস্থায়ী স্বাস্থ্যঝুঁকি পড়ে। দূষণজনিত রোগ মোকাবিলা করতে গিয়ে স্বাস্থ্যসেবার খরচ বেড়ে যায়, উৎপাদনশীলতা কমে, কর্মঘণ্টার অপচয় হয়। শেষ পর্যন্ত যার প্রভাবে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়ে।
স্বভাবতই প্রশ্ন ওঠে, অর্থনীতির আকার বেড়ে ওঠার সঙ্গে দেশে শিল্পায়ন যেভাবে হচ্ছে, কলকারখানা যে হারে বেড়ে উঠছে, পরিবেশ সচেতনতা কি বাড়ছে তার সমান্তরালে? এটা করা না হলে আমাদের জীবন যে আরও দুর্বিষহ হয়ে উঠবে, তা বলার অপেক্ষা রাখে না। অর্থনীতির যে ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনার জন্য এসব করা হচ্ছে, তাও হবে ক্ষতিগ্রস্ত। কেননা শিল্পকারখানায় কর্মক্ষম জনগোষ্ঠীর গুরুত্ব কতটুকু, তা আমরা জানি। বায়ু দূষণে এদের একটি অংশ যে রুগ্ন হয়ে যাচ্ছে এবং তারা কর্মক্ষমতা হারাচ্ছেন স্থায়ীভাবে, সেটিও বিবেচনায় রাখা দরকার। আর মানুষ রোগাক্রান্ত হলে চিকিৎসা বাবদ তার ব্যয় বেড়ে ওঠে। সমাজে রোগাক্রান্ত ও কর্মক্ষমতাহীন মানুষ বৃদ্ধি পেলে এর নেতিবাচক প্রভাব পড়ে জাতীয় অর্থনীতিতে।
সন্দেহ নেই, বাংলাদেশে বায়ু দূষণের প্রভাব ঢাকাসহ শিল্পসমৃদ্ধ কয়েকটি জেলায় বেশি। এদেশে পরিচালিত নানা গবেষণায়ও তা উঠে এসেছে অনেক আগে। এর কারণ হিসেবে গবেষকরা উল্লেখ করেছেন অপরিকল্পিত শিল্পায়ন, গাড়ির কালো ধোঁয়া, দূষণ রোধে আধুনিক প্রযুক্তির ব্যবহারহীনতা ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের উদাসীনতা। সরকার চাইলে উল্লিখিত ক্ষেত্রগুলোয় অগ্রগতি অর্জন কিন্তু কঠিন নয়। গ্রামাঞ্চলে অপরিকল্পিতভাবে ইটভাটা স্থাপনে বায়ু দূষণ হচ্ছে সেখানেও। ভাটা স্থাপনে পরিবেশ অধিদফতরের ছাড়পত্র নেওয়ার নিয়ম অবশ্য রয়েছে। কতটা যাচাই-বাছাই করে এ ছাড়পত্র দেওয়া হচ্ছে, তা নিয়েও বিস্তর অভিযোগ শোনা যায়। আমরা মনে করি, কর্তৃপক্ষ আন্তরিক হলে সেখানেও ইতিবাচক ফল পাওয়া সম্ভব।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার প্রতিবেদনে বাংলাদেশে বায়ু দূষণের যে চিত্র তুলে ধরেছে, সেটাকে আমাদের সতর্কবার্তা হিসেবেই নেওয়া উচিত। মানুষকে এ ব্যাপারে সচেতন এবং এ লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি যে আরও খারাপ হবে, তা কে না জানে। অক্সিজেনহীন একটি মুহূর্ত কি আমরা কল্পনা করতে পারি? কিন্তু এটি যদি দূষিত হয়ে পড়ে এবং এতে ক্ষতিকর উপাদানের মাত্রা বেড়ে যায়, তাহলেও ক্ষতিগ্রস্ত হয় মানবস্বাস্থ্য; কষ্টকর হয়ে ওঠে শ্বাস নেওয়া। মানুষের জীবন ও স্বাস্থ্যের চেয়ে আর কোনো কিছু বেশি মূল্যবান নয়। বায়ু দূষণের বিষয়ে দেশীয় গবেষকদের সতর্কতা সত্ত্বেও সরকারের মধ্যে যে নির্লিপ্ততা আমরা দেখেছি সংশ্লিষ্টরা এবার তা থেকে বেরিয়ে আসবেন বলে আশা করি।
পাশাপাশি সমস্যার বিষয় হচ্ছে, কেবল অভ্যন্তরীণ কারণে বায়দুষণ ঘটে না। গবেষণার তথ্য থেকে জানা যায়, ঢাকার দূষিত বায়ুর ৩০ শতাংশই আসে ভারত থেকে। দক্ষিণ এশিয়ার দেশগুলো একই এয়ারশেডে অবস্থিত। যে কারণে বায়ুদূষণ থেকে পরিত্রাণ পেতে এ অঞ্চলের দেশগুলোর মধ্যে সমন্বিত কার্যক্রম বাড়ানো দরকার বলে আমরা মনে করি।
সঙ্গতকারণেই আমরা আশা করব, এ অঞ্চলের জনগণের স্বার্থে সংশ্লিষ্ট দেশগুলো দ্রুত সমন্বিত ব্যবস্থা নেবে। সংশ্লিষ্টরা আন্তরিকভাবে চেষ্টা চালালে কার্যকর ও টেকসই সমাধান হবে ইনশাআল্লাহ।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। (আমীন)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মুবারক হো! মহিমান্বিত আশূরা শরীফ! পবিত্র আশূরা শরীফ উনার আমল ইহকালীন ও পরকালীন সব সমস্যার সমাধানে মহানিয়ামত। অথচ রাষ্ট্রযন্ত্র তথা সরকার এবং মিডিয়া যুগপৎভাবে সে সম্পর্কে একান্তই বেখবর। ৯৮ ভাগ মুসলমানের দেশে পবিত্র আশুরা শরীফ পালনে সরকারী উদ্যোগ ও পৃষ্ঠপোষকতা আবশ্যক।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজ মহিমান্বিত ৮ মুহররমুল হারাম শরীফ! যা সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, আফদ্বালুন নিসা ওয়ান নাস বা’দা রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, বিনতু মিন বানাতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত আন নূরুল ঊলা আলাইহাস সালাম উনার মহাসম্মানিত মহাপবিত্র বরকতময় বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আসইয়াদ, সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ৭ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত পবিত্র ৭ই মুহররমুল হারাম শরীফ আজ। সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার শান-মান মুবারক অনুভব করা, মর্যাদা-মর্তবা মুবারক জানা, দয়া-ইহসান মুবারক উপলব্ধি করা, ফয়েজ-তাওয়াজ্জুহ ও নেক ছোহবত মুবারক হাছিল করা সর্বোপরি উনার নেক ছায়াতলে উপনীত হওয়া বর্তমান যামানায় সব নারীদের জন্য ফরয।
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আন্তর্জাতিক তেল ও গ্যাস কোম্পানিগুলোকে আকৃষ্ট করতে দেশের স্বার্থ দীর্ঘ মেয়াদে ভয়াবহভাবে বিপন্ন করে মাত্রাধিক নতুন সুবিধা যুক্ত করা হয়েছে। সবার আগে বাংলাদেশ দাবীদার সরকারকে এ ধরনের সর্বনাশা চুক্তি থেকে সরে আসতে হবে।
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আজ সুমহান বরকতময় মহাপবিত্র ৫ই মুহররমুল হারাম শরীফ। সুবহানাল্লাহ! আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতুন নিসায়ি ‘আলাল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আত তাসিয়াহ আলাইহাস সালাম এবং সাইয়্যিদাতুন নিসা, সাইয়্যিদাতুনা হযরত উম্মু উম্মিল উমাম আলাইহাস সালাম উনাদের মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৮৭ হাজার থেকে শিক্ষা খাতে বাজেট বেড়ে ১ লাখ সাড়ে ৩৬ হাজার কোটি টাকা কিন্তু গবেষণায় বরাদ্দ কতটুকু? দুর্নীতি সহায়ক প্রবণতা- শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা আর ল্যাপটপ দেয়ার পরিকল্পনা থেকে সরে এসে শিক্ষার মান বাড়ানোর প্রক্রিয়ায় পর্যাপ্ত অর্থায়ন করতে হবে।
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আজ মহিমান্বিত ২রা মুহররমুল হারাম শরীফ। আবু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, খইরুল বাশার, সাইয়্যিদুল আরব, আবুল বাশার, ছহিবু নূরে মুজাসসাম, সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করার সুমহান দিন।
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুমহান ঐতিহাসিক পবিত্র পহেলা মুহররমুল হারাম শরীফ। খলীফায়ে ছালিছ, আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার সম্মানিত খিলাফত মুবারক উনার দায়িত্ব গ্রহণের সুমহান দিন।
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আজ সুমহান বরকতময় মহাপবিত্র ২৯শে যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার এবং হাদ্বিনাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা’দা উম্মী আল ঊলা আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজ সুমহান বরকতময় পবিত্র ২৮ যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! যা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আছ ছামিনাহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র নিসবাতুল আযীমাহ শরীফ দিবস। সুবহানাল্লাহ!
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আজ সুমহান বরকতময় পবিত্র ২৭ যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! খলীফায়ে ছানী, আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক অর্থাৎ সম্মানিত শাহাদাতী শান মুবারক প্রকাশ দিবস। এ সুমহান দিবসটির তাৎপর্য অনুধাবন করা গোটা মুসলিম উম্মাহর জন্য ফরয-ওয়াজিব।
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আজ পবিত্র ২৬শে যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল খ¦মিসাহ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত মহাপবিত্র নিসবাতে আযীমাহ শরীফ দিবস। সুবহানাল্লাহ! এ দিবসটির তাৎপর্য অনুধাবন গোটা মুসলিম উম্মাহর জন্য ফরয-ওয়াজিব।
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












