‘ড. ইউনূস সরকারবিরোধী প্রচারণা চালাচ্ছেন’
নিজস্ব প্রতিবেদক:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেছেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশকে পিছিয়ে দিতেই নানা ষড়যন্ত্র করা হচ্ছে। একদল লোক বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে দেয়নি। এখন ড. ইউনূস সরকারবিরোধী প্রচারণা চালাচ্ছেন। নোবেল পুরস্কার পেয়েছেন বলে তিনি এগুলো করতে পারেন না।
বুধবার (৩০ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির দোয়া ও আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কোষাধ্যক্ষ আরো বলেন, দেশে তার তেমন জনপ্রিয়তা নেই। তিনি যে জোবরা গ্রামে গ্রামীণ ব্যাংকের কার্যক্রম প্রাথমিকভাবে শুরু করেছিলেন, তারা কি এখনো স্বাবলম্বী হয়েছে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভেতর যারা রিকশা চালায় তাদের অধিকাংশই এই জোবরা গ্রামের। ড. মুহাম্মদ ইউনূস নোবেল পুরস্কার পেয়ে কী লাভ হয়েছে তা আমি জানি না।
তিনি আরো বলেন, দেশে এক ধরনের ইউটিউবাররা আছে, কিছু ঘটলেই সরকারের পতন হয়ে যাচ্ছে বলে মন্তব্য করে। মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। অনেকে বিভ্রান্তও হয়। স্বল্প শিক্ষিতরাই এতে বেশি বিভ্রান্ত হয়।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।