ড. ইউনূসের বিরুদ্ধে বিবৃতি নিয়ে ডেপুটি এমরানের বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত -অ্যাটর্নি জেনারেল
, ২০ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৮ রবি’ ১৩৯১ শামসী সন , ০৬ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ২৩ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
ড. ইউনূসের বিরুদ্ধে কোনো বিবৃতিতে স্বাক্ষর করতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। সেই সঙ্গে এ বিষয়ে গতকাল সোমবার অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়া যে বক্তব্য দিয়েছেন, সেটাকে উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যায়িত করেছেন তিনি।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে অ্যাটর্নি জেনারেল আমিনউদ্দিন সাংবাদিকদের বলেন, অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে কোনো বিবৃতিতে স্বাক্ষর করার জন্য নোটিশ দেওয়া হয়নি। তিনি (এমরান) হয়তো ‘কাউকে খুশি করতে এ কাজ করেছেন এটি উদ্দেশ্যপ্রণোদিত’।
আমিনউদ্দিন বলেন, ‘আমাকে জিজ্ঞাসা না করে উনি কীভাবে নিশ্চিত হলেন অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে এ বিবৃতিতে স্বাক্ষর করতে বলা হয়েছে? উনি সত্যতা যাচাই না করেই প্রেসের কাছে কীভাবে এগুলো বললেন? গতকাল ওনার ছুটি ছিল। অথচ স্যুট-টাই পরে চলে এসেছেন। এখানে আসেননি, উনি চলে গেছেন রেগুলার ব্রিফিং যেখানে হয় সেখানে। আপনারা খোঁজ নিয়ে দেখেন, উনি উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এটা করেছেন। নিশ্চিতভাবে ওনার অন্য কোনো উদ্দেশ্য ছিল।’
ডেপুটি অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি নাÍএমন প্রশ্নের জবাবে এ এম আমিন উদ্দিন বলেন, ‘আমি কেন ব্যবস্থা নিতে যাব? আমি ব্যবস্থা নেওয়ার কেউ না।’
এর আগে গত সোমবার ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়া সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বলেন, ‘অধ্যাপক ড. ইউনূসের পক্ষে ১৬০ জনের বেশি নোবেল বিজয়ী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও সাবেক পররাষ্ট্রমন্ত্রীসহ অনেকেই বিবৃতি দিয়েছেন যে, ওনাকে বিচারিক হয়রানি করা হচ্ছে। সেটার বিপরীতে অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে প্রতিবাদ জানিয়ে একটি বিবৃতি দেওয়ার কথা রয়েছে। অ্যাটর্নি জেনারেলের অফিসে কর্মরত সবাইকে সেই বিবৃতিতে স্বাক্ষর করার জন্য নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি, এই বিবৃতিতে স্বাক্ষর করব না।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাকে হত্যার পর লাশ ঘরে তালাবন্ধ রেখে পালায় কিশোর ছেলে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টানা কয়েকদিন দেশজুড়ে ঝড়ের পূর্বাভাস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগ প্রতারণা, পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফেরত আনলো সিআইডি
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজবাড়ী রুটে ভালো মানের বাস ঢুকতে না দেয়ার অভিযোগ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয় -কৃষিমন্ত্রী
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লাগেজ চুরি, প্রবাসীদের সঙ্গে আচার-ব্যবহার নিয়ে কড়া নির্দেশনা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণভোটের অধ্যাদেশ উঠছে না সংসদে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে পাওয়া যাবে লাখ টাকা পুরস্কার
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাড়তে পারে সাপ্তাহিক ছুটি, ফিরতে পারে অনলাইন ক্লাস ও বাসা থেকে অফিস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)