বিচার বিভাগকে ব্যবহার করে বিএনপিকে ধ্বংসের পায়তারা চলছে -আমীর খসরু
দেশের বিচার বিভাগকে ব্যবহার করে সরকার বিএনপিকে ধ্বংস করার প্রক্রিয়া চালাচ্ছে, এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বললেন, এতে দেশের বিচারব্যবস্থা বিশ্বের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছে।
আজ গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) চট্টগ্রাম আদালতে মামলার হাজিরা দিতে গিয়ে এ অভিযোগ করেন তিনি। বলেছেন, বিচার বিভাগকে সঠিক পথে আনতে হলে নির্বাচিত সরকার দরকার। সামনের নির্বাচনকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের গায়েবি মামলার মাধ্যমে হয়রানি করা হচ্ছে। তবে গুম-খুন, মামলা, দমন-পীড়নের মাধ্যমে বিএনপি নেতাকর্মীদের রাজপথ থেকে সরানো যাবে না।
তার বিরুদ্ধে ২০১৫ সালের একটি মামলায় আজ চার্জ গঠন হওয়ার কথা থাকলেও তা পিছিয়েছে আদালত।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।