ডেমু ট্রেন কেনায় ৫৯৮ কোটি টাকার ক্ষতি: ৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা
, ২৪ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২০ রবি’, ১৩৯৩ শামসী সন , ১৮ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ০৪ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
অকার্যকর ও অনুপযোগী ডেমু ট্রেন কেনার অনুমোদন ও বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রের ৫৯৮ কোটি ৮৪ লাখ ১৭ হাজার টাকার ক্ষতির অভিযোগে বাংলাদেশ রেলওয়ের সাবেক মহাপরিচালক তোহিদুল আনোয়ার চৌধুরীসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গত মঙ্গলবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ মামলাটি করেন সহকারী পরিচালক রাজু আহমেদ।
এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম।
মামলার এজাহারে বলা হয়, দুদকের এনফোর্সমেন্ট ইউনিট ২০২৩ সালের ২৯ ডিসেম্বর রেলভবনে অভিযান চালিয়ে প্রকল্প সংক্রান্ত সমাপ্তি প্রতিবেদন, অডিট আপত্তি, স্পেসিফিকেশন, চুক্তিপত্রসহ প্রয়োজনীয় নথি সংগ্রহ ও বিশ্লেষণ করে।
তাতে দেখা যায়, ২০১১ সালের ১১ জুলাই ২০ সেট ডিজেল-ইলেকট্রিক মাল্টিপল ইউনিট বা ডেমু ট্রেন কেনার প্রস্তাব অনুমোদন দেয়া হয় এবং একটি চীনা প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়।
অথচ প্রকল্পের জন্য আবশ্যিক সম্ভাব্যতা সমীক্ষা (কারিগরি ও আর্থিক) যথাযথভাবে সম্পন্ন করা হয়নি।
২০১২ সালের সেপ্টেম্বরে বাংলাদেশের অবকাঠামোগত প্রেক্ষাপটে ডেমু ট্রেনের উপযোগিতা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট পাঁচ কর্মকর্তা চীন সফর করেন। কিন্তু সফর শেষে তারা দেশের আবহাওয়া, রেল অবকাঠামো ও প্রযুক্তিগত সীমাবদ্ধতার বিষয়টি সঠিকভাবে জানায়নি; বরং প্রকল্পটিকে লাভজনক ও কার্যকর বলে মিথ্যা তথ্য প্রদান করেন, বলে নথি বিশ্লেষণে ধরা পড়ে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ফরিদপুরের পাট’ বিশ্ববাজারে বাংলাদেশের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাপ্তাই হ্রদে পানির তীব্র চাপ, খুলে দেয়া হচ্ছে ১৬ গেট
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৪৫ বছর পর যেভাবে ধরা পড়লো জিয়া হত্যার দণ্ডপ্রাপ্ত মোজাফফর
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অভিমানে বাড়ি ছাড়ে ৮ বছরের শিশু, ৬৪ হাজার টাকাসহ উদ্ধার
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মন্ত্রণালয়ের পুরোনো নথি থেকে আ.লীগ সরকারের ছবি-লোগো সরানোর সিদ্ধান্ত
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনস্বার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার -বিদ্যুৎমন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিরোধী দল ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইকে ব্যবহার করতে চায় -ফখরুল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে -নাহিদ
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যাকবলিত কৃষকদের বীজ-চারা, ১৫ দিনে গবাদিপশুর শতভাগ টিকাদান
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে -অর্থমন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আইএমএফের সাথে নতুন ঋণচুক্তি, কঠোর হচ্ছে শর্ত
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ক্রেডিট কার্ডে ধার
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)