ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৩৪৬
এডিস মশাবাহিত ডেঙ্গুতে মৃত্যুর মিছিল ক্রমেই লম্বা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু হয়েছে। ফলে চলতি বছরে মশাবাহিত এ রোগটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩ জনে। এ সময় আরও ৩৪৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
গতকাল শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৪৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ২০০ জন রয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে ১৫ জন, চট্টগ্রামে ১০২ জন, খুলনায় ১৩ জন, ময়মনসিংহে ১৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১২ হাজার ৮৪১ জন। যাদের মধ্যে ৬১.৩ শতাংশ পুরুষ এবং ৩৮.৭ শতাংশ নারী।
১ জানুয়ারি থেকে ১৪ আগস্ট পর্যন্ত মৃত ৮৩ জনের মধ্যে ৫৪.২ শতাংশ নারী এবং ৪৫.৮ শতাংশ পুরুষ।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।