ডিসেম্বরের মধ্যেই জুলাই সনদের রিপোর্ট পেশ করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাই জাতীয় সনদের সুপারিশ ও সংবিধান সংশোধনের প্রক্রিয়া ডিসেম্বরের মধ্যেই শেষ করে জাতীয় সংসদে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সনদের মূল কাঠামোর বাইরে দেশ ও জাতীয় স্বার্থসংশ্লিষ্ট কোনো গুরুত্বপূর্ণ প্রস্তাব এলে সেটিও গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সংসদে সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জুলাই সনদে স্বাক্ষরকারী ২৬টি রাজনৈতিক দলের মধ্যে ১৫টি দল সরাসরি সভায় অংশ নিয়েছে। এসব দলের পক্ষ থেকে দুই থেকে তিনজন করে প্রতিনিধি উপস্থিত ছিলেন। কয়েকটি দল লিখিত বক্তব্যও দিয়েছে। অসুস্থতা বা অনিবার্য কারণে শেষ মুহূর্তে কোনো কোনো দলের প্রতিনিধি উপস্থিত হতে না পারলেও তাদের অবস্থান ইতিবাচক ছিল বলে জানান তিনি।
সনদে স্বাক্ষর করেনি বা বৈঠকে অংশ নেয়নিÑএমন রাজনৈতিক দলগুলোর জন্যও মতামত দেওয়ার সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন সালাউদ্দিন আহমদ। তার ভাষ্য, নিবন্ধিত কিংবা অনিবন্ধিত যেকোনো দল লিখিত প্রস্তাব বা মতামত পাঠালে তা গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করবে কমিটি। কাজ দ্রুত এগিয়ে নিতে সংসদ সচিবালয় ও বিশেষ কমিটি প্রতি সপ্তাহে অন্তত একটি সভা করবে।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।