ডিম আমদানিতে ক্ষতিগ্রস্ত হবেন প্রান্তিক খামারিরা
, ০৯ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৬ রবি , ১৩৯২ শামসী সন , ১৩ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ২৯ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
উৎপাদন খরচ না কমিয়ে ডিম আমদানি করে প্রান্তিক খামারিদের ধ্বংসের চক্রান্ত চলছে। পাশাপাশি প্রাণিসম্পদ ও ফিড সিন্ডিকেট বহাল রেখে ডিম আমদানি করায় সংকট আরও বাড়বে বলে মনে করছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)।
গত বুধবার (১২ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, ডিম আমদানি সরকারের ভুল সিদ্ধান্ত। এতে প্রান্তিক খামারিরা লোকসানে পড়বে, দেশীয় খামারগুলো বন্ধ হয়ে যাবে। পরবর্তীতে সংকট আরও বড় আকার ধারণ করবে। ডিম ও মুরগির উৎপাদনে ৭৫ ভাগ খরচ ফিডের তাই ফিড সিন্ডিকেট করপোরেট গ্রুপগুলোকে শাস্তির আওতায় আনতে হবে। ফিডের দাম কমিয়ে উৎপাদন খরচ কমানো সম্ভব। এতে বাজারে ডিম ও মুরগির দাম কমে আসবে।
ভারতে একটি ডিমের উৎপাদন খরচ ৫ টাকা ও এক কেজি ব্রয়লার মুরগির উৎপাদন খরচ ৭৬-৮৬ টাকা। এদিকে বাংলাদেশে একটি ডিমের উৎপাদন খরচ ১০.২৯ টাকা, এক কেজি ব্রয়লার মুরগির উৎপাদন খরচ ১৫৫-১৭০ টাকা। বাংলাদেশে ডিম মুরগির উৎপাদন খরচ কেন বেশি হচ্ছে এগুলে খতিয়ে দেখে ব্যবস্থা না নিয়ে ডিম আমদানি ভুল সিদ্ধান্ত।
আগামী ৭দিনের মধ্যে সরকারকে ডিম আমদানি বন্ধ করতে হবে এবং ফিড সিন্ডিকেটকে ভেঙে দিতে হবে তা না হলে প্রান্তিক খামারিরা বাজারের চাহিদার ৮০ শতাংশ ডিম মুরগির উৎপাদন বন্ধ করে দিবে বলে ঘোষণা দেন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা, স্ত্রী পুলিশ হেফাজতে
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্বল হচ্ছে নিম্নচাপ, সারাদেশে বৃষ্টি থাকবে ৫ দিন
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মেঘনায় ট্রলারডুবি: ২৩ ঘণ্টায়ও সন্ধান মেলেনি ৪ জনের
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা, তিনজনকে ফেরত পাঠালো বিজিবি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জাতিসংঘের মঞ্চে স্বাধীন ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের শক্ত অবস্থান
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক্সপ্রেসওয়েতে এক বাসের পেছনে আরেকটির ধাক্কা, নিহত ৩
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিশুর আঙুল কেটে দিলেন কনস্টেবল, স্বামী-স্ত্রী গ্রেফতার
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববাজারে কমলে দেশেও তেলের দাম কমানোর উদ্যোগ নেয়া হবে -প্রতিমন্ত্রী
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পৃথক মামলার সাজা একসঙ্গে গণনার সুযোগ নেই -হাইকোর্ট
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ককটেল বিস্ফোরণ নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত -ডিএমপি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিরোধী দল শেখ হাসিনাকে অনুসরণ করছে -মুক্তিযুদ্ধমন্ত্রী
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ গুজবের দেশ -ভূমি প্রতিমন্ত্রী
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)