বৃহস্পতিবার

হিজরী
১৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
১১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০১
  • যোহর১১:৪৬
  • আছর৩:৩৬
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৬ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ডিবি হেফাজতে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসানশুক্র ও শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়২৬ সমঝোতা স্মারক দ্রুত চূড়ান্তের তাগিদ জারদারিরওষুধের পাতা থেকে মেয়াদ কেটে বিক্রি, দুই ফার্মেসিকে জরিমানা৫ কারণে নতুন করে বাংলাদেশের ওপর ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপ৪ হাজার কেজি বিষাক্ত বিস্ফোরক ধ্বংস করছে মার্কিন সেনাবাহিনী, ঝুঁকিতে হাজারও মানুষআ. লীগকে সন্ত্রাসী সংগঠন ও সামাজিক মাধ্যমে ব্লক চেয়ে রিটে যা যা চাওয়া হয়েছেঢাবির সলিমুল্লাহ হল দ্রুত সংস্কারের নির্দেশ শিক্ষামন্ত্রীরস্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হলেন মেহদী হাসান পলাশমসজিদে বুলডোজার, মামলা শুনতে অসম্মতি সুপ্রিম কোর্টের

ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি ইজারা চুক্তির নিন্দা বন্দর রক্ষা কমিটির -১২ অক্টোবর অনশনের ডাক

Asrar প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, সকাল ৬:১৫

নিজস্ব প্রতিবেদক:
সরকারের চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইসরাইল-দুবাইভিত্তিক বিতর্কিত প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেয়ার সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে বন্দর রক্ষা কমিটি।
কমিটির অভিযোগ, জনমত গ্রহণ ও স্বচ্ছতা নিশ্চিত না করেই চুক্তিটি করা হয়েছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) চট্টগ্রামে অনুষ্ঠিত এক জরুরি সভায় কমিটির নেতারা চুক্তির শর্ত প্রকাশ, এর আর্থিক ও কারিগরি দিকগুলোর স্বাধীন মূল্যায়ন এবং বিদেশি প্রতিষ্ঠানের হাতে টার্মিনালটির দায়িত্ব দেয়ার দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে জাতীয় পর্যায়ে আলোচনার দাবি জানান।
এছাড়া আগামী ১২ অক্টোবর বন্দরের ওয়ান স্টপ সার্ভিস ভবনের সামনে অনুষ্ঠেয় গণঅনশনে অংশ নিতে শ্রমিক, কর্মচারী, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, পেশাজীবী ও সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান তারা।
কমিটির অভিযোগ, জনমত ও জাতীয় স্বার্থ উপেক্ষা করে একতরফাভাবে চুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। চুক্তির শর্ত, আর্থিক প্রভাব এবং দেশের অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার ওপর এর সম্ভাব্য পরিণতি সম্পর্কে মানুষকে অন্ধকারে রাখা হয়েছে বলে জানায় কমিটি।
তারা বলেন, বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের প্রায় ৯০ শতাংশ চট্টগ্রাম বন্দরের মাধ্যমে পরিচালিত হয়। ফলে বন্দরের গুরুত্বপূর্ণ টার্মিনালগুলো নিয়ে যেকোনো সিদ্ধান্ত দেশের অর্থনৈতিক স্বার্থ ও বাণিজ্যিক নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নেতারা প্রস্তাবিত বিদেশি পরিচালনাকারী প্রতিষ্ঠানের প্রস্তাবের সঙ্গে বন্দরের রাজস্ব আয়ের সম্ভাবনা, পরিচালন সক্ষমতা এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ভবিষ্যৎ উন্নয়নের সম্ভাবনার তুলনামূলক মূল্যায়নের আহ্বান জানান।
তারা বলেন, বন্দরের কার্যক্রমে আধুনিক প্রযুক্তি, পরিচালনাগত দক্ষতা বা বিদেশি বিনিয়োগের বিরোধী নন তারা। তবে জাতীয় স্বার্থ, রাষ্ট্রের সক্ষমতা, রাজস্ব আয়, শ্রমিকদের কর্মসংস্থান ও অধিকার এবং বন্দরের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
বন্দর রক্ষা কমিটির নেতারা আরও বলেন, জাতীয় স্বার্থের পরিপন্থী কোনো চুক্তি জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না।
কমিটি এনসিটি ইজারা চুক্তির পূর্ণাঙ্গ শর্তাবলি জনসমক্ষে প্রকাশ এবং দীর্ঘমেয়াদি চুক্তিতে যাওয়ার আগে এর আর্থিক ও কারিগরি দিকগুলো স্বাধীনভাবে মূল্যায়নের দাবি জানিয়েছে।
নেতারা আরও বলেন, বন্দর রক্ষার আন্দোলন কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে পরিচালিত হচ্ছে না। বরং জাতীয় সম্পদ, অর্থনৈতিক স্বার্থ ও শ্রমিকদের অধিকার রক্ষায় এটি একটি বৃহত্তর উদ্যোগ।
এসময় জাতীয় স্বার্থবিরোধী বলে বিবেচিত যেকোনো সিদ্ধান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে কমিটি।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ডিবি হেফাজতে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান ডিবি হেফাজতে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান ৮ ঘণ্টা আগে শুক্র ও শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় এর মধ্যে শুক্রবার (২৭ নভেম্বর) রাজশাহীর বেশকিছু এলাকায় টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। এ বিষয়ে নেসকো রাজশাহীর ব… ৮ ঘণ্টা আগে ২৬ সমঝোতা স্মারক দ্রুত চূড়ান্তের তাগিদ জারদারির ২৬ সমঝোতা স্মারক দ্রুত চূড়ান্তের তাগিদ জারদারির ৮ ঘণ্টা আগে ওষুধের পাতা থেকে মেয়াদ কেটে বিক্রি, দুই ফার্মেসিকে জরিমানা অভিযানে মেসার্স মা ফার্মেসিকে ২০ হাজার টাকা এবং মেসার্স বিশাল মেডিসিন পয়েন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জ… ৮ ঘণ্টা আগে ৫ কারণে নতুন করে বাংলাদেশের ওপর ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপ নতুন করে শুল্ক আরোপ নিয়ে ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভের (ইউএসটিআর) প্রতিবেদনে বাংলাদেশের পাঁচটি বিষয়ক… ৮ ঘণ্টা আগে ৪ হাজার কেজি বিষাক্ত বিস্ফোরক ধ্বংস করছে মার্কিন সেনাবাহিনী, ঝুঁকিতে হাজারও মানুষ ৪ হাজার কেজি বিষাক্ত বিস্ফোরক ধ্বংস করছে মার্কিন সেনাবাহিনী, ঝুঁকিতে হাজারও মানুষ ৮ ঘণ্টা আগে আ. লীগকে সন্ত্রাসী সংগঠন ও সামাজিক মাধ্যমে ব্লক চেয়ে রিটে যা যা চাওয়া হয়েছে বুধবার (২৫ নভেম্বর) আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির রিটের বিষয়টি নিশ্চিত করেছেন। নড়াইলের কালিয়ার এম … ৮ ঘণ্টা আগে ঢাবির সলিমুল্লাহ হল দ্রুত সংস্কারের নির্দেশ শিক্ষামন্ত্রীর ঢাবির সলিমুল্লাহ হল দ্রুত সংস্কারের নির্দেশ শিক্ষামন্ত্রীর ৮ ঘণ্টা আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হলেন মেহদী হাসান পলাশ সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলামের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-স… ৮ ঘণ্টা আগে লাগাম টানা যাচ্ছে না এলপিজি’র দামে লাগাম টানা যাচ্ছে না এলপিজি’র দামে ১২ ঘণ্টা আগে বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র ১২ ঘণ্টা আগে সংকটে ‘শেষ ভরসা’র ঢামেক হাসপাতালও সংকটে ‘শেষ ভরসা’র ঢামেক হাসপাতালও ১২ ঘণ্টা আগে