ডিগবাজিতে ওস্তাদ ‘রাজশাহী গিরিবাজ’, কবুতরের হাটগুলোতে জমজমাট বেচাকেনা
গিরিবাজ কবুতর। এর ওড়ার গতি অনন্য। দূর আকাশে উড়তে উড়তে ডিগবাজি দেয়ার দক্ষতা এদের প্রখর। তাই এ জাতের প্রতি কবুতরপ্রেমীদের আগ্রহও বেশ। দেখতে চমৎকার ও দামেও বেশি হওয়ায় ‘রাজশাহীর গিরিবাজ’র চাহিদা ব্যাপক। জেলার নয়টি উপজেলায় সপ্তাহে প্রতিদিনই হাট থাকে। হাটগুলোর মধ্যে সবচেয়ে বড় হাট কাটাখালী ও কাকনহাট। শুধু কাটাখালী ও কাকনে হাটবারে সাড়ে ৯ থেকে ১০ লাখ টাকার কবুতর কেনাবেচা হয়। অন্যসব হাটের হিসেবে আরও বেশি।
হাট সংশ্লিষ্টরা বলছেন, হাটে কবুতর কেনা-বেচায় খাজনা হিসেবে ১০ টাকা করে দিতে হয়। সেটা যেই ধরনের কবুতর হোক। হাটে জেলার বিভিন্ন উপজেলা থেকে ব্যবসায়ীরা আসে। আসে কবুতরপ্রেমী ক্রেতা-বিক্রেতারাও। কাটাখালীতে সপ্তায় জুমুয়াবার ও সোমবার হাট বসে। আর কাকনহাট বসে সপ্তাহে বৃহস্পতিবার। এইসব হাটে দেশি জাতের কবুতর, লাহোরি সিরাজি, লাক্ষèা, সাটিং, জালালি, লোটন ও বোম্বাই গোবিদ কবুতর কেনা-বেচা হয়।
রাজশাহীর পবা উপজেলার কাটাখালীতে প্রতি সপ্তাহে বসে কবুতরের বড় হাট। শুধু রাজশাহী নয়, আশপাশের বিভিন্ন জেলা থেকেও ক্রেতা-বিক্রেতারা আসেন এ হাটে। খাঁচায় খাঁচায় নানা জাতের কবুতর নিয়ে হাজির হন বিক্রেতারা। পছন্দের কবুতর কিনতে দরদাম করেন ক্রেতারা। সকাল থেকে দুপুর পর্যন্ত বেচাকেনার হাঁকডাকে জমজমাট থাকে পুরোহাট। হাট সংশ্লিষ্টদের হিসাবে, প্রতি জুমুয়াবার এখানে আনুমানিক সাড়ে ছয় থেকে সাত লাখ টাকার কবুতর কেনাবেচা হয়।
সপ্তাহে জুমুয়া ও সোমবার-দুই দিন বসে এ হাট। তবে সবচেয়ে বেশি জমে জুমুয়াবারের হাট। এদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে কেনাবেচা। হাটে ৩৫ থেকে ৪০ জন স্থায়ী বিক্রেতা রয়েছেন। তাদের পাশাপাশি আশপাশের এলাকার কবুতর পালনকারীরাও নিজেদের পালন করা কবুতর নিয়ে আসেন বিক্রির জন্য। ফলে স্থায়ী ব্যবসায়ীদের বাইরেও অনেকের জন্য কবুতর বিক্রির সুযোগ তৈরি হয়েছে।
কাটাখালী ছাড়াও সপ্তাহে বুধবার ছাড়া প্রতিদিন হাটে কবুতর কেনাবেচা করেন- আকতারুল ইসলাম। জেলার চারঘাট উপজেলার হলিদাগাছির তালতলার বাসিন্দা তিনি। দীর্ঘ ৯ বছর ধরে হাটে হাটে কবুতর কেনাচেবা করা তার কাজ। আকতারুল ইসলাম বলেন, ‘জুমুয়াবার হাটে ১০ হাজার টাকার কেনাবেচা হয়। তবে সোমবার সেই তুলনায় কম। আমরা হাটে কবুতর কিনে, হাটেই বিক্রি করি। তার কাছে দূরদূরান্ত থেকে মানুষ আসে কবুরত কিনতে। কাটাখালী হাটে কমপক্ষে ৪০ জন কবুতর ব্যবসায়ী রয়েছেন। যারা প্রতিহাটে কবুতর বিক্রি করেন। এছাড়া অনেকেই বাড়ির কবুতর নিয়ে এসে বিক্রি করেন। সবারই মোটামোটি কেনা-বেচা হয়।’
রাজশাহী অঞ্চলের গিরিবাজ কবুতরের বেশ চাহিদা রয়েছে। কাটাখালীর হাটে নানা জাতের কবুতরের মধ্যে বিশেষ আকর্ষণ রাজশাহীর গিরিবাজ। অনেক উঁচুতে ওড়ার জন্য পরিচিত গিরিবাজ কবুতরের মধ্যে স্থানীয়ভাবে রাজশাহী গিরিবাজের বেশ নামডাক রয়েছে। বিশেষ বৈশিষ্ট্যের কারণে এ জাতের প্রতি কবুতরপ্রেমীদের আগ্রহও বেশি।
রাজশাহীর গিরিবাজ ছাড়াও কাটাখালীর হাটে বিভিন্ন জাতের কবুতর কেনাবেচা হয়। এরমধ্যে রয়েছে দেশি জাতের কবুতর, লাহোরি সিরাজি, লাক্ষèা, সাটিং, জালালি, লোটন ও রেসার, বোম্বাই গোবিদ। কিছু কিছু সময় পাকিস্তানি বিভিন্ন জাতের কবুতরও হাটে পাওয়া যায়। তবে জাত ও বৈশিষ্ট্যভেদে কবুতরের প্রতি ক্রেতাদের আগ্রহ আলাদা। কেউ শখের বশে কবুতর পালন করেন, কেউ আবার বিভিন্ন জাতের কবুতর সংগ্রহ করেন। আবার অনেকেই কবুতর পালনকে ছোটখাটো ব্যবসা হিসেবে নিয়েছেন। ফলে হাটে ক্রেতাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন জাতের কবুতর নিয়ে আসেন বিক্রেতারা।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।