ডিএমপির ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে একযোগে পদায়ন
নিজস্ব সংবাদদাতা:
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার পদমর্যাদার একজন ও উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার ১৩ জন কর্মকর্তাকে একযোগে পদায়ন করা হয়েছে।
গতকাল সোমবার (৫ জানুয়ারি) ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয়।
যুগ্ম কমিশনার আ স ম শামসুর রহমান ভুঁঞাকে এস্টেট, ডেভেলমেন্ট ও আইসিটি বিভাগে, উপ-পুলিশ কমিশনার জিয়াউদ্দিন আহম্মেদকে গোয়েন্দা-তেজগাঁও বিভাগে, তরিকুল ইসলামকে ট্রাফিক-গুলশান বিভাগে, আসলাম উদ্দিনকে ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগে, খালেদা বেগমকে আইসিটি বিভাগে, সৈয়দ মোহাম্মদ ফরহাদকে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগে, মোছা. লিজা বেগমকে ট্রাফিক-অ্যাডমিন, প্লানিং অ্যান্ড রিসার্চ বিভাগে পদায়ন করা হয়েছে।
এছাড়াও মোহাম্মদ মাহমুদুল কবীরকে পিওএম-দক্ষিণ বিভাগে, সিটি-অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস বিভাগের আবদুল্লাহ আল মামুনকে সিটি-সাইবার ক্রাইম অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগে, ট্রাফিক-গুলশান বিভাগের মোহাম্মদ মিজানুর রহমানকে সিটি-অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস বিভাগে, ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগের মোহাম্মদ নূরে আলমকে সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে, ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের আবু সাইমকে রেশন অ্যান্ড ক্লোথিং বিভাগে এবং ইলিয়াস কবিরকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে পদায়ন করা হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।