ডায়াবেটিস প্রতিরোধে দিনে ২ কাপ কফি
, ১২ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১২ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ১১ মে, ২০২৫ খ্রি:, ২৮ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পাঁচ মিশালী
সম্প্রতি ‘নিউট্রিয়েন্টস’ জার্নালে প্রকাশিত এক গবেষণায় জানানো হয়, দিনে অন্তত দুই কাপ ব্ল্যাক কফি পান করলে ইনসুলিনের প্রতি শরীরের সংবেদনশীলতা বাড়ে। বিশেষ করে নারীদের ক্ষেত্রে এই প্রভাব বেশি দেখা গেছে।
গবেষণাটি কোরিয়ার জাতীয় স্বাস্থ্য ও পুষ্টি জরিপের (২০১৯-২০২১) ওপর ভিত্তি করে করা হয়েছে। এতে সাত হাজারেরও বেশি কোরিয়ান প্রাপ্তবয়স্ক নারী-পুরুষ অংশগ্রহণ করে।
তাদের খাদ্যাভ্যাস ও কফি পান করার ধরণ বিশ্লেষণ করে দেখা যায়, যারা নিয়মিত ব্ল্যাক কফি পান করে, তাদের ইনসুলিন রেজিস্ট্যান্স তুলনামূলকভাবে কম। বিশেষ করে যারা চিনি বা দুধ না মেশানো কালো কফি পান করেন, তাদের রক্তে শর্করা নিয়ন্ত্রণে বেশি দক্ষতা দেখা গেছে।
বিশেষজ্ঞরা জানিয়েছে, ব্ল্যাক কফিতে থাকা পলিফেনল ও ক্লোরোজেনিক অ্যাসিড শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে এবং ইনসুলিনের কার্যকারিতা বাড়ায়। এর ফলে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি অনেকটাই কমে যায়।
তবে গবেষকরা সতর্ক করেছে, অতিরিক্ত কফি পান করলে ঘুমের ব্যাঘাত, উচ্চ রক্তচাপ বেড়ে যাওয়ার মতো পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। তাই প্রতিদিন দুই কাপের বেশি না খাওয়া ভালো এবং অবশ্যই কফিটি যেন দুধ, চিনি ও ক্রিম ছাড়া হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
করমচা খেলে কী হয়? জানুন এর স্বাস্থ্য উপকারিতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাঁঠালের বীজ খেলে কী হয় জানুন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












