ঔষুধিগুণে ভরপুর দেশি ভেষজ ফল অড়বড়ই
, ১২ মে, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পাঁচ মিশালী
আমলকীর মতো নয়, স্বাদটা অনেকটা কামরাঙ্গা বা বিলম্বির মতো! বাংলাদেশে অঞ্চলভেদে একে নলতা, লেবইর, ফরফরি, নইল, নোয়েল, রয়েল, আলবরই, অরবরি ইত্যাদি নামেও ডাকা হয়।
তবে অড়বড়ইয়ের পাশাপাশি রয়েল নামটাই বেশি প্রচলিত। বিভিন্ন দেশে অড়বড়ই গাছ লাগানো হয় সৌন্দর্য বৃক্ষ হিসেবে।
লবণ দিয়ে, ডালে দিয়েও- নানা উপায়ে খাওয়া যায় এই ফল। তৈরি করা যায় মুখরোচক আচার।
অড়বড়ইয়ের আদি নিবাস কোথায় তা সঠিক জানা যায়নি। তবে ধারণা করা হয় মাদাগাস্কারে এর উৎপত্তি। অনেক উদ্ভিদবিজ্ঞানী এটাও বলেন যে, এর আদি নিবাস দক্ষিণ এশিয়া! পরে এ ফল বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। বিশেষ করে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে।
অড়বড়ই ফলের গাছের কচিপাতা ভারত, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে শাক হিসেবে রান্না করে খাওয়া হয়।
বিভিন্ন রোগ নিরাময়ে:
অড়বড়ইয়ে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন বি, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম ও ফসফরাস।
অড়বড়ইয়ে প্রচুর পানি থাকায় অতিরিক্ত পিপাসায় ফলটি খেলে কিছুটা তৃষ্ণা নিবারিত হবে। এর গাছের পাতা গনোরিয়া রোগ উপশমকারী হিসেবেও ব্যবহৃত হয়। তাছাড়া এই ফলের বীজেরও অনুরূপ রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে।
ডায়াবেটিস, অকাল বার্ধক্য রোধে ও ত্বকের রোগ প্রতিরোধে অড়বড়ই ফলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
এছাড়া অড়বড়ই প্রস্রাব বাড়িয়ে শরীর থেকে দূষিত পদার্থ বের করতে সহায়তা করে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। হৃদযন্ত্র ভালো রাখে। হাড় শক্ত করে। ঠা-া ও কাশি কমায়।
অড়বড়ই খেলে ক্ষুধা বাড়ে। এটি খাবার হজমে সহায়তা করার পাশাপাশি রক্তের চর্বি কাটে।
উল্লেখ্য, ভিটামিন “সি” সমৃদ্ধ অনেক ফলই টক স্বাদের হয়ে থাকে। অড়বড়ইও সেরকমই। টক জাতীয় সকল ফল আমাদের খাবার তাড়াতাড়ি হজমে সহায়তা করে।
ফলটি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। ডায়াবেটিস রোগীরা ফলটি সরাসরি বা জুস করে খেতে পারেন।
বিশেষ করে যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন তাদের জন্য অড়বড়ই বেশ কার্যকরী এক দাওয়াই। এজন্য ৩ থেকে ৪ চামচ অড়বড়ইয়ের বীজ গুঁড়া করে নিন। এরপর হালকা গরম পানিতে মিশিয়ে এক চামচ মধু দিয়ে পান করুন। দিনে অন্তত দু’বার এই পানীয়টি পান করলে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি মিলবে। এছাড়াও অড়বড়ই গাছের সতেজ পাতা ধুয়ে পাঁচ মিনিট পানিতে ফুটিয়ে ঠা-া করে পান করলেও এ সমস্যা দূর হবে।
অ্যাজমায় আক্রান্তদের স্বস্তি মিলবে অড়বড়ইয়ের বীজে। এজন্য ৬টি বীজ ও একটি পেঁয়াজ কেটে পানিতে ফুটিয়ে নিন। এরপর ঠা-া করে সামান্য মধু মিশিয়ে খেলেই মিলবে উপকার।
ওজন কমাতেও অড়বড়ই বেশ কার্যকরী এক ফল। এজন্য অবশ্যই অড়বড়ই গাছের কচি পাতা পানিতে ফুটিয়ে হালকা গরম অবস্থায় পান করুন। সকালে খালি পেটে ও রাতে ঘুমানোর পূর্বে নিয়মিত এটি পান করলে ওজন কমবে।
লিভারের সমস্যায় অড়বড়ইয়ের বীজ খুব উপকারী। লিভারে জমে থাকা ফ্যাট গলাতে পারে এই ফলটি। নিয়মিত এ ফলের জুস খেলে এ সমস্যার সমাধান হবে।
জ্বর প্রতিরোধে ও মুখের রুচি ফিরিয়ে আনতে অড়বড়ই অত্যন্ত সহায়ক।
এর রস চুলের গোড়ায় লাগালে চুল মজবুত হয় ও খুশকিমুক্ত হয়।
এর বীজ পেটের সমস্যায় ও কৃমিনাশক হিসেবে ব্যবহার করা হয়।
অড়বড়ইয়ের পাতার নির্যাস কফ-কাশি নিরাময়ে সহায়ক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
২০২৬ সালের পূর্ণ সূর্যগ্রহণ: কোথায় দেখা যাবে বিরল এই মহাজাগতিক ঘটনা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ক্ষুধা মেটাতে বাদাম খেলে যেসব উপকার পাবেন
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেড়ার লোম দিয়ে জায়নামাজ তৈরীর একমাত্র বাংলাদেশী কারিগর আব্দুল খালেক!
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পারস্যের কার্পেট কীভাবে সময়ের গল্পকে শিল্পের বুননে ধারণ করে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হিটস্ট্রোক ও পানিশূন্যতার ঝুঁকি কমাবে প্রাকৃতিক ফল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুতুব মিনার চত্বরের লৌহস্তম্ভে ১৬০০ বছরেও মরিচা ধরেনি, কী কারণে এমন অক্ষত?
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ক্যানসারের নতুন ইনজেকশন রোগীদের টিউমার পুরোপুরি নির্মূল করছে, দাবি বিজ্ঞানীদের
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গরমে তালের শাঁস খাওয়ার আগে জানুন জরুরি তথ্য
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
স্বর্ণ এত দামি কেন, অর্থনীতিতে এর প্রভাব কী?
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে কমলো স্বর্ণের দাম, ভরি কত
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রহস্যদ্বীপ কেশম: পারস্য উপসাগরের বুকে সবুজ পান্না
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












