ডাক বিভাগ চালু করেছে ‘স্পিড পোস্ট’, ১ কেজি পার্সেল ১০ টাকায়
, ২০ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৭ ছানী, ১৩৯৪ শামসী সন , ০৬ জুলাই, ২০২৬ খ্রি:, ২২ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
ডাক বিভাগ এখন সাশ্রয়ী কুরিয়ারসেবা ‘স্পিড পোস্ট’ চালু করেছে। মাত্র ১০ টাকায় পাঠানো যাচ্ছে ১ কেজি পণ্য। আর ২৪ ঘণ্টার মধ্যে পৌঁছে যাচ্ছে ঢাকায়।
‘আজ বুকিং, আগামীকাল ঢাকা, ৪৮ ঘণ্টায় সারা বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে সরকারি এই প্রতিষ্ঠানটি এখন দেশের দ্রুততম ও সবচেয়ে সাশ্রয়ী কুরিয়ারসেবার নিশ্চয়তা দিচ্ছে।
স্পিড পোস্টের সবচেয়ে বড় আকর্ষণ এর অবিশ^াস্য রকমের কম ডাকমাশুল। প্রথম ১ কেজি পণ্য পরিবহনের খরচ মাত্র ১০ টাকা। পরবর্তী প্রতি কেজিতে ধরা হয়েছে ৫ টাকা করে।
বাজারে থাকা যেকোনো বেসরকারি কুরিয়ার সার্ভিসের তুলনায় এই খরচ কয়েক গুণ সাশ্রয়ী। বিশেষ করে প্রান্তিক উদ্যোক্তাদের জন্য এটি বড় সুবিধা বয়ে আনবে।
স্পিড পোস্টের আরেকটি সুবিধা হলো ডিজিটাল ট্র্যাকিং। বুকিং করার পর গ্রাহকেরা ঘরে বসেই অনলাইনে জানতে পারবেন- পার্সেলটি কোন অবস্থানে রয়েছে। ডাক বিভাগের অফিশিয়াল ট্র্যাকিং লিংকে ২৪ ঘণ্টা হালনাগাদ তথ্য পাওয়া যাচ্ছে বলে জানানো হয়েছে।
পার্সেল পাঠানোর আগে খরচ হিসাব করতেও সুবিধা রয়েছে। ডাক বিভাগের ডিজিটাল ‘ডাকমাশুল ক্যালকুলেটর’ ব্যবহার করে সহজেই মাশুল হিসাব করা যায়। গ্রাহকদের জন্য বুকিং প্রক্রিয়াও অত্যন্ত সহজ। কাছের নির্ধারিত ডাকঘরে পণ্য নিয়ে গেলেই হবে।
ঢাকায় পৌঁছাতে সময় লাগবে ২৪ ঘণ্টা। আর ঢাকার বাইরে পণ্য পৌঁছাতে সময় লাগবে ৪৮ ঘণ্টা।
ঢাকার গুরুত্বপূর্ণ ২১টি সাব-পোস্ট অফিস থেকে সরাসরি ডেলিভারি গ্রহণ ও প্রদান করা যাচ্ছে। এর মধ্যে রয়েছে ঢাকা জিপিও, গুলশান, বনানী, মিরপুর, উত্তরা, খিলগাঁও, মতিঝিল, ধানমন্ডি, ওয়ারীসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো।
ডাক বিভাগের সেবার পরিধি বাড়াতে প্রাথমিক পর্যায়ে ১১টি ফ্রাঞ্চাইজি মডেল পোস্ট অফিস পাইলটভিত্তিতে চালু করা হচ্ছে। ই-কমার্স খাতের লজিস্টিকস সাপোর্টের জন্য সারা দেশে ১৪টি সর্বাধুনিক ফুলফিলমেন্ট সেন্টার স্থাপন করা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা, স্ত্রী পুলিশ হেফাজতে
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্বল হচ্ছে নিম্নচাপ, সারাদেশে বৃষ্টি থাকবে ৫ দিন
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মেঘনায় ট্রলারডুবি: ২৩ ঘণ্টায়ও সন্ধান মেলেনি ৪ জনের
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা, তিনজনকে ফেরত পাঠালো বিজিবি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জাতিসংঘের মঞ্চে স্বাধীন ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের শক্ত অবস্থান
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক্সপ্রেসওয়েতে এক বাসের পেছনে আরেকটির ধাক্কা, নিহত ৩
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিশুর আঙুল কেটে দিলেন কনস্টেবল, স্বামী-স্ত্রী গ্রেফতার
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববাজারে কমলে দেশেও তেলের দাম কমানোর উদ্যোগ নেয়া হবে -প্রতিমন্ত্রী
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পৃথক মামলার সাজা একসঙ্গে গণনার সুযোগ নেই -হাইকোর্ট
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ককটেল বিস্ফোরণ নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত -ডিএমপি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিরোধী দল শেখ হাসিনাকে অনুসরণ করছে -মুক্তিযুদ্ধমন্ত্রী
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ গুজবের দেশ -ভূমি প্রতিমন্ত্রী
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)