ডাকসু নির্বাচন: ১০ দফা ইশতেহার ঘোষণা ছাত্রদলের
, ০৪ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩০ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২৯ আগস্ট, ২০২৫ খ্রি:, ১৪ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
ঢাবি সংবাদদাতা:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সর্বপ্রথম নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেল।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) এক সংবাদ সম্মেলনে ভিপি (সভাপতি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান দলের ১০ দফা ইশতেহার ঘোষণা করেন।
এই ইশতেহারকে শিক্ষার্থীদের কল্যাণ, একাডেমিক উৎকর্ষতা, নারীর নিরাপত্তা এবং ক্যাম্পাস আধুনিকীকরণের দিকে একটি ‘রূপান্তরমূলক পরিকল্পনা’ হিসেবে উল্লেখ করেন ছাত্রদল মনোনীত প্যানেলের প্রার্থীরা।
ইশতেহারের মধ্যে রয়েছে-
নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও মর্যাদাকে অগ্রাধিকার:
ছাত্রদল মনোনীত প্যানেলের ইশতেহারে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে নারী শিক্ষার্থীদের নিরাপত্তার ওপর। এখানে পোশাকের স্বাধীনতা রক্ষা, হয়রানি প্রতিরোধ ব্যবস্থা জোরদার করা এবং সর্বোচ্চ সামাজিক মর্যাদা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের স্বাস্থ্যবিমা ও শাটল সার্ভিস:
ইশতেহারের অন্যতম আকর্ষণীয় দফা হলো শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যবিমা চালু করা। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাতায়াত সহজ করতে ব্যাটারি চালিত শাটল সার্ভিস চালুর পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। ছাত্রদল প্যানেলের দাবি, এই উদ্যোগ পরিবহনখাতে বৈপ্লবিক পরিবর্তন আনবে এবং ক্যাম্পাসের ভেতরে পরিবেশ দূষণও কমাবে।
একাডেমিক ও গবেষণায় সংস্কার:
ছাত্রদলের ১০ দফায় একাডেমিক খাতের সংস্কারের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে-কারিকুলাম আধুনিকীকরণ, অবকাঠামো উন্নয়ন, গবেষণার মানোন্নয়ন, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য শিক্ষায় সমান সুযোগ নিশ্চিত করা।
ডিজিটাল নিরাপত্তা ও পরিবেশবান্ধব উদ্যোগ:
ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে ছাত্রদল প্যানেল সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণ ও সাইবার বুলিং প্রতিরোধে কার্যকর পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে পরিবেশ রক্ষার জন্য বর্জ্য ব্যবস্থাপনা, সংরক্ষণমূলক উদ্যোগ এবং প্রাণীবান্ধব ক্যাম্পাস গড়ার পরিকল্পনাও অন্তর্ভুক্ত হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পানি এত দ্রুত এলো, কিছুই সরানোর সুযোগ পাইনি’
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৬ নদ-নদীর ১০ পয়েন্টে পানি বিপৎসীমার ওপরে
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভূমি মন্ত্রণালয়ে সব কর্মকর্তা-কর্মচারীর তথ্য পাঠাতে অনিহা কেনো?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩ নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে -আইনমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রসব বেদনায় কাতরাচ্ছিলেন পানিবন্দী নারী, উদ্ধার করলেন ফায়ার সার্ভিস কর্মীরা
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সারা দেশে ধীরে ধীরে গ্যাসের সরবরাহ ভয়াবহভাবে কমে যাচ্ছে
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সেনাবাহিনীর আধুনিকায়নে যে পরিকল্পনা সরকারের
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার শঙ্কা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘স্যার আপনাকে আব্বু ডাকলাম, কয়টা নাম্বার দেন’ উত্তরপত্রে ছাত্রীর আবেদন
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাইক রাইড শেয়ারিং সার্ভিসে অস্থিরতা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীতেই মাদকের খোলা হাট!
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)