ঠিক এক মাস পর দেখা যাবে চাঁদের আরেক রূপ: বছরের প্রথম সুপারমুন
, ১৯ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ রবি’, ১৩৯৩ শামসী সন , ১৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ২৮ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পাঁচ মিশালী
২০২৫ সালের প্রথম ‘সুপারমুন’ দেখা যাবে আগামী ৬ ও ৭ই অক্টোবরের রাতের আকাশে। আকাশ মেঘমুক্ত থাকলে বাংলাদেশ থেকে এই মহাজাগতিক দৃশ্য স্পষ্টভাবে দেখা যাবে।
জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছে, অক্টোবরের এই জোসনাটি ‘হারভেস্ট মুন’ নামেও পরিচিত। সাধারণত সেপ্টেম্বরের জোসনাকে এই নামে ডাকা হলেও, প্রতি তিন বছরে একবার অক্টোবরের জোসনা পানিবিষুবের সবচেয়ে কাছাকাছি আসে, তাই এ বছর অক্টোবরের চাঁদটিকেই ‘হারভেস্ট মুন’ বলা হচ্ছে।
আন্তর্জাতিক সময় অনুযায়ী, চাঁদের পূর্ণ জোসনা অবস্থা বা সর্বোচ্চ আলোকচ্ছটা হবে বাংলাদেশ সময় অনুযায়ী ৭ই অক্টোবর, মঙ্গলবার সকাল ৯টা ৪৭ মিনিটে। যেহেতু এই সময়ে বাংলাদেশে দিন থাকবে, তাই সর্বোচ্চ আলোকজ্জ্বল অবস্থার চাঁদ দেখা সম্ভব হবে না।
তবে সুপারমুনের প্রভাব জোসনার আগের ও পরের রাতেও বজায় থাকে। তাই বাংলাদেশে ৬ই অক্টোবর, সোমবার সন্ধ্যা থেকে শুরু করে ৭ই অক্টোবর, মঙ্গলবার রাত পর্যন্ত চাঁদকে স্বাভাবিকের চেয়ে বড় ও উজ্জ্বল দেখাবে। আকাশ পরিষ্কার থাকলে খালি চোখেই এই সৌন্দর্য দর্শন করা যাবে।
চাঁদ যখন তার উপবৃত্তাকার কক্ষপথে ঘুরতে ঘুরতে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে আসে এবং একই সময়ে জোসনা থাকে, তখন তাকে সুপারমুন বলা হয়। এই বিশেষ সংযোগের ফলে চাঁদকে স্বাভাবিক জোসনার চেয়ে প্রায় ১৪ শতাংশ বড় এবং ৩০ শতাংশ পর্যন্ত বেশি উজ্জ্বল দেখায়।
এ বছর আকাশপ্রেমীরা আরও দুটি সুপারমুনের সাক্ষী হবেন। অক্টোবরের পর বছরের দ্বিতীয় ও সবচেয়ে কাছের সুপারমুনটি দেখা যাবে ৫ই নভেম্বর। এরপর ৪ই ডিসেম্বর দেখা যাবে বছরের শেষ সুপারমুনটি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
করমচা খেলে কী হয়? জানুন এর স্বাস্থ্য উপকারিতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাঁঠালের বীজ খেলে কী হয় জানুন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












