ট্রেন দুর্ঘটনার জেরে গ্রিসের পরিবহনমন্ত্রীর পদত্যাগ
ভয়াবহ ট্রেন দুর্ঘটনার জেরে পদত্যাগ করেছে গ্রিসের পরিবহনমন্ত্রী কোস্টাস কারামানলিস। সে বলেছে, এই অবস্থায় পদত্যাগ করা তার কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। কিছু হয়নি মনে করে কাজ চালিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব নয়।
গত মঙ্গলবার রাতে (২৮ ফেব্রুয়ারি) এথেন্স থেকে উত্তরাঞ্চলীয় শহর থেসালোনিকিগামী একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে থেসালোনিকি থেকে লারিসাগামী একটি পণ্যবাহী ট্রেনের সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী ট্রেনটি লাইনচ্যুত হয় এবং কয়েকটি বগিতে আগুন ধরে যায়।
ট্রেনটিতে প্রায় ৩৫০ জন আরোহী ছিলো। এ দুর্ঘটনায় নিহত হয়েছে ৩৮ জন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।