স্ত্রীকে হত্যা করে লাশ ধানক্ষেতে ফেলে রাখে কনস্টেবল
, ১০ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৩ ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৩ মার্চ, ২০২৩ খ্রি:, ১৭ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
ময়মনসিংহ সংবাদদাতা:
ময়মনসিংহ সদরে স্ত্রী মৌসুমি আক্তারের (২৫) মরদেহ উদ্ধারের ঘটনায় পুলিশ সদস্য সুজন হাসানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। যৌতুকের টাকার জন্য সুজন স্ত্রীকে হত্যা করে মরদেহ ধানক্ষেতে ফেলে রাখে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (২ মার্চ) বিকালে কোতয়ালি মডেল থানা কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে এদিন ভোররাতে নারায়ণগঞ্জ থেকে পুলিশ সদস্য সুজন হাসানকে গ্রেফতার করে পুলিশ।
মামলার বিবরণ অনুযায়ী কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক(এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা নিরুপম নাগ বলে, নিহত মৌসুমি আক্তার জেলার ফুলবাড়িয়া উপজেলার চর কালী বাজাইল গ্রামের আমান উল্লাহর মেয়ে। ২০১৮ সালে পারিবারিকভাবে পুলিশ কনস্টেবল সুজন হাসানের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকে সুজন তার স্ত্রীর কাছে যৌতুকের টাকা দাবি করে। এসব নিয়ে তাদের পরিবারে কলহ লেগেই থাকতো। যৌতুকের টাকার জন্য নির্যাতন করায় ২০১৯ সালে মৌসুমি স্বামীর নামে আদালতে যৌতুক নিরোধ আইনে মামলা করেন। ওই মামলায় সুজন দুই মাস জেল খাটে।’
‘ঘটনার দিন গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সুজন শ্বশুরবাড়িতে যায়। সেখান থেকে রাত সাড়ে ৮টার দিকে সে কৌশলে মৌসুমিকে সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের গোষ্টা পশ্চিমপাড়া নলকুড়িয়া বিলের ধানক্ষেতে নেয়। সেখানে সুজন মৌসুমির গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে ফেলে রেখে যায়।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ -শিক্ষামন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)