শুল্ক কমানোর প্রভাব নেই বাজারে
, ১০ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৩ ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৩ মার্চ, ২০২৩ খ্রি:, ১৭ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
চিনি আমদানিতে ৫ শতাংশ শুল্ক কমানো হয়েছে। কিন্তু খুচরা পর্যায়ে এর কোনো প্রভাব পড়েনি। আড়তদারদের দাবি, কম মূল্যের চিনি আসেনি। খুচরা বিক্রেতারা এ পণ্য বিক্রি করছেন পুরনো দামেই।
গতকাল জুমুয়াবার রাজধানীর সেগুনবাগিচা ও মিরপুরের বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। বাজারগুলোয় সাদা খোলা চিনি বিক্রি হচ্ছে কেজি প্রতি ১১৫ টাকা। দোকান ভেদে দাম নেওয়া হচ্ছে আরও ৫ টাকা বেশি।
প্যাকেট চিনিও বিক্রি হচ্ছে ১২০ টাকায়। দেশি চিনি প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। আজব ব্যাপার হলো, সব দোকানে দেশি চিনি মিলছে না। সেগুনবাগিচার সিটি কর্পোরেশন বাজারসহ আশপাশের দোকান ও ফার্মগেটেও একই কা-।
সংশ্লিষ্ট বিষয়ে জানতে চাইলে চিনি ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আবুল হাসেম বলেন, শুল্ক কমানো চিনির বাজারে এখনও পৌঁছেনি। কম দামের চিনি বাজারে এলে দামও কমবে। যদিও মিলাররা কেজিতে দুই টাকা কমিয়েছে। আগে প্রতি কেজি খোলা চিনি দিতো ১০৯ টাকায়, এখন বিক্রি করছে ১০৭ টাকায়। এ জন্য আশপাশের খুচরা পর্যায়ে চিনি বিক্রি হচ্ছে ১১০ টাকায়। মিলাররা যেভাবে চিনির দাম কমাবে খুচরা পর্যায়ে কিছুটা কমবে। এর বেশি কমানো সম্ভব না।
রোযায় চিনির দাম কমাতে সরকার শুল্ক কমিয়েছে। কিন্তু ক্রেতা পর্যায়ে এর প্রভাব পড়ছে না। শুধু শুল্ক কমালেই হবে না, বিক্রেতারা কম দামে চিনি বিক্রি করছে কিনা সেটাও দেখতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। তা না হলে শুল্ক কমিয়ে সরকারের রাজস্ব কমালেও এর সুফল সাধারণ মানুষ পাবে না। সব টাকা চলে যাবে ব্যবসায়ীদের পকেটে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও এলাকাবাসী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরের শঙ্কায় ৩২ ওএসডি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয় -শিক্ষামন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার -স্বাস্থ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে -খাদ্য প্রতিমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭২-এর সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে -আসিফ নজরুল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, টিআইবির রিপোর্ট পেপার কাটিং -স্বরাষ্ট্রমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)