সম্পাদকীয়-১
ট্রেনের টিকিটের হাহাকার, আধা ঘণ্টায় ৩ লাখ হিট অথচ ২৮০ ইঞ্জিনের ১৯৫টিই আয়ুষ্কালের চেয়েও ৭০ বছর অতিক্রম করেছে ইঞ্জিন সংকটে ৭০ ট্রেন বন্ধ সংস্কারের দাবিদার- ‘সরকার’! রেলের সংস্কারের বিষয়ে অন্ধ কেনো?
, ০১ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩০ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ২৯ মে, ২০২৫ খ্রি:, ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে দেশের লাখো মানুষের যাত্রা নির্বিঘœ করতে বাংলাদেশ রেলওয়ে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে।
গত পরশু দৈনিক আল ইহসানে সংবাদ শিরোনামে এসেছে- ‘ট্রেনে ৫ জুনের টিকিটের হাহাকার, আধা ঘণ্টায় ৩ লাখ হিট’
খবরে বলা হয়- অনলাইনে টিকিট পাওয়ার জন্য রীতিমতো যুদ্ধ করতে হয়েছে অনেককে। কেউ সাইটে ঢুকতে পারেননি, কেউবা সিলেক্ট করেও পেমেন্ট সম্পন্ন করতে পারেননি।
ট্রেন একটি জনপ্রিয় এবং তুলনামূলক আরামদায়ক ও সাশ্রয়ী যাতায়াত বাহন। জনবহুল দেশে রেলপথের উন্নয়ন সাধারণ গণপরিবহন ব্যবস্থাকে কার্যকর ও ফলপ্রসূ করার প্রধানতম উপায়। রাজধানী ঢাকা শহরে মেট্রোরেলের জনপ্রিয়তা প্রমাণ করে যে, এই দেশের সাধারণ মানুষের যোগাযোগ সমস্যার সমাধান করতে হলে রেলপথকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। তবে শুধু শহর-নগরের কথা ভাবলেই চলবে না, সমগ্র দেশের তৃণমূল এলাকার জনগণের কথাও ভাবতে হবে। ইতিমধ্যে আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে দেশের বিভিন্ন জেলার মানুষ রেলসুবিধা সম্প্রসারণের দাবি তুলেছেন। তাই রেল-সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি।
গতকাল এক প্রতিবেদনের শিরোনাম ছিল- ‘২৮০ ইঞ্জিনের ১৯৫টিই আয়ুষ্কালের চেয়েও ৭০ বছর অতিক্রম করেছে’ 'ইঞ্জিন-সংকটে ৭০টি ট্রেন বন্ধ'। এমন শিরোনামের খবর প্রকাশিত হওয়ার অর্থ হলো রেলপথের উন্নয়নে আমাদের উদাসীনতা রয়েছে। রেলপথের লোকোমোটিভ বা ইঞ্জিন ও কোচ এবং জনবল ঘাটতির কথা বহুদিন ধরে বলা হচ্ছে। এর পূর্বে এই ব্যাপারে সরকারের প্রতি আমরা একাধিক বার দৃষ্টি আকর্ষণ করেছি; কিন্তু এই সমস্যার কার্যকর সমাধান এখনো পরিলক্ষিত হচ্ছে না। এই ক্ষেত্রে যে স্বল্প, মাঝারি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন সেই কথা বলাই বাহুল্য। রেলওয়ে সূত্রে জানা যায়, সমগ্র দেশে স্বল্প ও মাঝারি দূরত্বে ইঞ্জিন ও কোচ-সংকটের কারণে যে ৭০টি ট্রেন বন্ধ রয়েছে, তার মধ্যে ৩৩টি কমিউটার ট্রেন, ২১টি লোকাল, ১০টি মিশ্র, চারটি মেইল ও দুইটি শাটল ট্রেন। করোনা মহামারির সময় সমগ্র দেশে বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। কিছু ট্রেন চালু হলেও অনেক ট্রেন এখনো চালু হয় নাই। যেই সকল এলাকায় এইভাবে বিভিন্ন ট্রেন বন্ধ রয়েছে, সেইখানে জনগণের ক্ষোভ ও অসন্তোষ ক্রমেই বাড়ছে।
রেলওয়ের মহাপরিচালক বলেছেন যে, তারা ইঞ্জিন সংগ্রহের জন্য কাজ করে যাচ্ছে। তার মতে, মিটার গেজ ও ব্রড গেজ মিলে সমগ্র দেশে এখন আরো ৯০টির মতো ইঞ্জিন প্রয়োজন। ইতিমধ্যে এডিবির অর্থায়নে প্রথম ধাপে মিটার গেজের জন্য ৩০টি ইঞ্জিন ক্রয় করার প্রকল্প গ্রহণ করা হয়েছে। বন্ধ হয়ে যাওয়া ট্রেনগুলি পুনরায় চালু করতে হলে সর্বাগ্রে নূতন ইঞ্জিন ক্রয় করা আবশ্যক। জানা মতে, সমগ্র দেশে বর্তমানে ২৭৫টি ট্রেন চালু রয়েছে। এর মধ্যে ১২০টি আন্তঃনগর ট্রেন চলাচল করে-পূর্বাঞ্চলে ৫৮টি ও পশ্চিমাঞ্চলে ৬২টি। কমিউটার ও মেইল ট্রেন চলাচল করে ১২৮টি। ইহা ছাড়া সমগ্র দেশে আটটি কনটেইনার ও ১৯টি গুডস ট্রেন চলাচল করে। রেলবহরে মোট ইঞ্জিনের সংখ্যা ২৯৭টি। তাহার মধ্যে ৫১ শতাংশের অর্থনৈতিক আয়ুষ্কাল পার হয়ে গিয়েছে। কোনো কোনো ইঞ্জিনের বয়স ৪০ বৎসর অতিক্রম করেছে। এইভাবে জোড়াতালি দিয়ে কি সঠিকভাবে রেল পরিচালনা করা যায়?
আজ সর্বত্র সংস্কারের রব উঠেছে। বলার অপেক্ষা রাখে না রেলওয়ের ক্ষেত্রেও বড় ধরনের সংস্কার জরুরি। শুধু লোকোমোটিভ ও জনবল বাড়ালেই চলবে না, জরাজীর্ণ রেলপথ সংস্কারেও উদ্যোগ নিতে হবে।
‘অভিজ্ঞমহল মনে করেন, যাত্রী সুবিধার জন্য কোন বিষয়টি অগ্রধিকার ভিত্তিতে করা দরকার, তা রেলওয়ে কর্তৃপক্ষের নলেজে নেই। এজন্য হাজার হাজার কোটি টাকার বড় বড় প্রকল্প পাস হলেও ইঞ্জিন সংকট দূরীকরণে কোনো পদক্ষেপ নেই। ’
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহান আল্লাহ পাক উনার খালিছ ওলী খাজায়ে খাজেগাঁ, হযরত খাজা বাহাউদ্দীন নকশবন্দ বুখারী আল হানাফী রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গুপ্ত বা ডিপ স্টেটের এজেন্টদের কর্মকান্ড?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ১২ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত মহাসম্মানিত ১২ই মুহররমুল হারাম শরীফ আজ।
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুবারক হো! মহিমান্বিত আশূরা শরীফ! পবিত্র আশূরা শরীফ উনার আমল ইহকালীন ও পরকালীন সব সমস্যার সমাধানে মহানিয়ামত। অথচ রাষ্ট্রযন্ত্র তথা সরকার এবং মিডিয়া যুগপৎভাবে সে সম্পর্কে একান্তই বেখবর। ৯৮ ভাগ মুসলমানের দেশে পবিত্র আশুরা শরীফ পালনে সরকারী উদ্যোগ ও পৃষ্ঠপোষকতা আবশ্যক।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজ মহিমান্বিত ৮ মুহররমুল হারাম শরীফ! যা সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, আফদ্বালুন নিসা ওয়ান নাস বা’দা রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, বিনতু মিন বানাতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত আন নূরুল ঊলা আলাইহাস সালাম উনার মহাসম্মানিত মহাপবিত্র বরকতময় বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আসইয়াদ, সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ৭ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত পবিত্র ৭ই মুহররমুল হারাম শরীফ আজ। সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার শান-মান মুবারক অনুভব করা, মর্যাদা-মর্তবা মুবারক জানা, দয়া-ইহসান মুবারক উপলব্ধি করা, ফয়েজ-তাওয়াজ্জুহ ও নেক ছোহবত মুবারক হাছিল করা সর্বোপরি উনার নেক ছায়াতলে উপনীত হওয়া বর্তমান যামানায় সব নারীদের জন্য ফরয।
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আন্তর্জাতিক তেল ও গ্যাস কোম্পানিগুলোকে আকৃষ্ট করতে দেশের স্বার্থ দীর্ঘ মেয়াদে ভয়াবহভাবে বিপন্ন করে মাত্রাধিক নতুন সুবিধা যুক্ত করা হয়েছে। সবার আগে বাংলাদেশ দাবীদার সরকারকে এ ধরনের সর্বনাশা চুক্তি থেকে সরে আসতে হবে।
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আজ সুমহান বরকতময় মহাপবিত্র ৫ই মুহররমুল হারাম শরীফ। সুবহানাল্লাহ! আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতুন নিসায়ি ‘আলাল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আত তাসিয়াহ আলাইহাস সালাম এবং সাইয়্যিদাতুন নিসা, সাইয়্যিদাতুনা হযরত উম্মু উম্মিল উমাম আলাইহাস সালাম উনাদের মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৮৭ হাজার থেকে শিক্ষা খাতে বাজেট বেড়ে ১ লাখ সাড়ে ৩৬ হাজার কোটি টাকা কিন্তু গবেষণায় বরাদ্দ কতটুকু? দুর্নীতি সহায়ক প্রবণতা- শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা আর ল্যাপটপ দেয়ার পরিকল্পনা থেকে সরে এসে শিক্ষার মান বাড়ানোর প্রক্রিয়ায় পর্যাপ্ত অর্থায়ন করতে হবে।
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আজ মহিমান্বিত ২রা মুহররমুল হারাম শরীফ। আবু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, খইরুল বাশার, সাইয়্যিদুল আরব, আবুল বাশার, ছহিবু নূরে মুজাসসাম, সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করার সুমহান দিন।
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুমহান ঐতিহাসিক পবিত্র পহেলা মুহররমুল হারাম শরীফ। খলীফায়ে ছালিছ, আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার সম্মানিত খিলাফত মুবারক উনার দায়িত্ব গ্রহণের সুমহান দিন।
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আজ সুমহান বরকতময় মহাপবিত্র ২৯শে যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার এবং হাদ্বিনাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা’দা উম্মী আল ঊলা আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












